কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২২ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক ছাত্রলীগ নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

আদালতে জুবায়ের হোসেন। ছবি : কালবেলা
আদালতে জুবায়ের হোসেন। ছবি : কালবেলা

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে কোতোয়ালি থানার হত্যাচেষ্টার এক মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের হোসেনকে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছেন আদালত। এসময় হাসিমুখে কারাগারে যেতে দেখা যায় তাকে।

সোমবার (২২ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত আসামির রিমান্ড ও জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।

এর আগে দিন জুবায়েরকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক হাবিব ফয়সাল। এসময় আসামি পক্ষের আইনজীবী মেহেদী হাসান মেরিন রিমান্ড বাতিল চেয়ে জামিন শুনানি করেন। শুনানি শেষে বিচারক রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে এক দিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। এরপর তাকে হাজতখানার দিকে নিয়ে যাওয়ার সময় হাসি মুখে যেতে দেখা যায়। কয়েকজন আইনজীবী তাকে সালাম দেন ও সেলফি তোলেন। এসময় তার বক্তব্য জানতে চাইলে তিনি উত্তর না দিয়ে ফের হাসতে হাসতে হাজতখানায় যান। তখন তার মাথায় হেলমেট, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট ও পেছনে হাত রেখে পিছমোড়া করে বেঁধে নিয়ে যাওয়া হয়।

গত ১৮ সেপ্টেম্বর জুবায়ের হোসেনকে ভারত সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট কোতোয়ালি থানাধীন রায়সাহেব বাজার এলাকায় আন্দোলনে অংশ নেন সোয়েব শাহরিয়ার সিভান (২৪)। ওইদিন দুপুর দেড়টার দিকে আসামিদের গুলিবর্ষণে গুরুতর জখমের শিকার হন তিনি। পরে ভুক্তভোগী সিভান হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় হত্যাচেষ্টা মামলা করেন ভুক্তভোগীর আরেক সহযোদ্ধা ইরফান আহমদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X