কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে চুরি হওয়া ৩২ ভরি সোনা উদ্ধার, গ্রেপ্তার ২

মাহিন ও রেহান এবং চুরি হওয়া সোনা ও রূপার অলংকার। ছবি : সংগৃহীত
মাহিন ও রেহান এবং চুরি হওয়া সোনা ও রূপার অলংকার। ছবি : সংগৃহীত

রাজধানীর আদাবরের একটি বাসা থেকে চুরি হওয়া সোনা, রূপার অলংকার ও নগদ টাকা উদ্ধারসহ ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির আদাবর থানা পুলিশ। গ্রেপ্তাররা হলো- মাহিন (১৬) ও রেহান (১৬)।

শুক্রবার (৩ জানুয়ারি) রাতে আদাবর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

আদাবর থানা সূত্রে জানা গেছে, মামলার বাদী বাবলী সরকার গত ২৮ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে তার আদাবরের ১৬ নং রোডের বাসায় তালা দিয়ে তার মায়ের চিকিৎসার জন্য বাংলাদেশ আই হসপিটালে যান। চিকিৎসা শেষে তিনি সেখান থেকে তার দাদা বাড়ি সাভারে চলে যান। একদিন পর অর্থাৎ ৩০ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে বাসায় এসে দেখেন তার বাসার দরজার তালা ভাঙা ও দরজা খোলা। তিনি বাসার ভেতরে প্রবেশ করে দেখেন আলমারির লক ভাঙা ও কাপড়-চোপড় এলোমেলো অবস্থায় রয়েছে। তিনি আরও দেখতে পান আলমারির ভেতর রাখা বিভিন্ন ধরনের সোনা ও রূপার অলংকার নেই। এ ঘটনায় গত ৩ জানুয়ারি ভিকটিম বাবলী সরকারের অভিযোগের প্রেক্ষিতে আদাবর থানায় একটি চুরি মামলা হয়।

থানা সূত্রে আরও জানা গেছে, তদন্তাধীন এ মামলার ঘটনাস্থল পরিদর্শন, নিবিড় তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার রাতে আদাবর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের থেকে ওই বাসা থেকে চুরি হওয়া ৩২ ভরি তিন আনা সোনা, ১০ ভরি ১৫ আনা রূপার তৈরি অলংকার এবং নগদ ৮৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X