কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ০৪:৫৪ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

এসকে সুরের বাসায় দুদকের অভিযান, টাকা উদ্ধার

এসকে সুর চৌধুরীর বাসা থেকে অর্থ উদ্ধার। ছবি : সংগৃহীত
এসকে সুর চৌধুরীর বাসা থেকে অর্থ উদ্ধার। ছবি : সংগৃহীত

দুর্নীতির মামলায় গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এসকে) সুর চৌধুরীর বাসায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সবশেষ পাওয়া খবর অনুযায়ী তার বাসা থেকে ১৭ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করেছে দুদকের আভিযানিক দল। এই অভিযানের নেতৃত্বে ছিলেন দুদক পরিচালক মো. সাইমুজ্জামান।

রোববার (১৯ জানুয়ারি) সকালে বাংলাদেশ ব্যাংকের সাবেক এই কর্মকর্তার রাজধানীর ধানমন্ডির বাসায় অভিযান শুরু করে দুদক।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন।

তিনি বলেন, এসকে সুরের বাসায় দুদকের একটি এনফোর্সমেন্ট টিম অভিযান চালাচ্ছে। এ সংক্রান্ত তথ্য পরে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত ১৪ জানুয়ারি এসকে সুরকে গ্রেপ্তার করা হয়। পুলিশের গোয়েন্দা বিভাগের সহায়তায় উপপরিচালক নাজমুল হোসাইনের নেতৃত্বে একটি দল গ্রেপ্তার করে তাকে। সম্পদের বিবরণীয় দাখিল না করার অভিযোগের প্রেক্ষিতে গত ২৩ ডিসেম্বর করা এক মামলায় গ্রেপ্তার দেখানোর পর আদালতে হাজির করা হয় বাংলাদেশ ব্যাংকের সাবেক এই কর্মকর্তাকে।

প্রসঙ্গত, আলোচিত পিকে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম ওঠার পর ২০২২ সালে এসকে সুরের বিরুদ্ধে অনুসন্ধান চালানো শুরু করে দুদক। একই বছরের মার্চে দুদকে তলব করা হয় তাকে। ২০১৮ সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান এসকে সুর চৌধুরী।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X