কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১০ এএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১২ এএম
অনলাইন সংস্করণ

ছিনতাইকারী সন্দেহে দুজনকে গণপিটুনির পর ঝুলানো হয় ফুটওভার ব্রিজে

উত্তরা পূর্ব থানা। ছবি : সংগৃহীত
উত্তরা পূর্ব থানা। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে ফুটওভার ব্রিজে উল্টো করে ঝুলিয়ে গণপিটুনি দিয়েছে পথচারীরা। পরে পুলিশ তাদের উদ্ধার করে বাংলাদেশ কুয়েত-মৈত্রী হাসপাতালে নিয়ে যায়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উত্তরা বিএনএস সেন্টারের সামনের ফুটওভার ব্রিজে ওপরে এ ঘটনা ঘটে। গণপিটুনি দেওয়া দুজন হলেন- বকুল (৪০) ও নাজিম (৩৫)।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিম আহমেদ বলেন, আমরা খবর পেয়ে বিএনএস সেন্টারের সামনে ফুটওভার ব্রিজের ওপর থেকে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করি। তাদের কুয়েত-মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক।

গণপিটুনি দেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, প্রাথমিকভাব জানতে পেরেছি আহতরা পশ্চিম থানা এলাকায় ছিনতাই করতে গিয়ে পথচারীদের কাছে ধরা পড়ে। পরবর্তীতে তাদের প্রধান সড়কে এনে ফুটওভার ব্রিজের ওপর নিয়ে গণপিটুনি দিয়েছে। তবে কোথায় ছিনতাই করেছে বা কার সঙ্গে ছিনতাইয়ের ঘটনা ঘটে এমন কাউকে পাওয়া যায়নি।

এদিকে দুই যুবককে ফুটওভার ব্রিজের ওপর উল্টো করে ঝুলিয়ে গণপিটুনি ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, বেশ কয়েকজন পথচারী দুই যুবকের পায়ে রশি বেঁধে ফুটওভার ব্রিজের ওপরে উল্টো করে ঝুলিয়ে রাখেন। পরে লাঠিসোঁটা দিয়ে তাদের গণপিটুনি দেওয়া হয়। এ সময় তাদের পরনের জামাকাপড় খুলে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

১০

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১১

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১২

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১৩

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১৪

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১৫

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৬

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৭

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১৮

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১৯

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

২০
X