রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ০৯:০৪ পিএম
আপডেট : ০৪ জুন ২০২৫, ০৯:০৬ পিএম
অনলাইন সংস্করণ

সোহরাওয়ার্দী উদ্যানে হঠাৎ পুলিশের অভিযান

সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান পুলিশের অভিযান। ছবি : কালবেলা
সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান পুলিশের অভিযান। ছবি : কালবেলা

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় তিন নেতার মাজার এলাকায় বেশ কিছু মাদকসেবীকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

বুধবার (৪ জুন) রাত ৮টার দিকে এ অভিযান চালানো হয়। এ নিউজ লেখা পর্যন্ত এখনো অভিযান চলমান আছে।

অভিযানে নেতৃত্ব দেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম।

মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য (২৫) হত্যার ঘটনার পর সোহরাওয়ার্দী উদ্যানে বেশ কয়েকবার অভিযান চালানো হয়। এর পরিপ্রেক্ষিতে আজও এ অভিযান চালানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সোহরাওয়ার্দী উদ্যানে বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম বন্ধে ও মাদকমুক্ত রাখতে ধারাবাহিক অভিযান চালানো হবে।

এর আগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার সাম্যকে (২৫) হত্যা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১০

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১১

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১২

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৩

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৪

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৫

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৭

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৮

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৯

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

২০
X