কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪, ১২:২৫ এএম
অনলাইন সংস্করণ

যাত্রাবাড়ীর হোটেলে মিলল চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের মেয়ের মরদেহ

সোহানুর রহমান তার মেয়ে সামিয়া রহমান সৃষ্টি। ছবি : সংগৃহীত
সোহানুর রহমান তার মেয়ে সামিয়া রহমান সৃষ্টি। ছবি : সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি আবাসিক হোটেল থেকে সামিয়া রহমান সৃষ্টি (৩৪) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমানের মেয়ে।

রোববার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ী ক্যামব্রিয়ান স্কুল সংলগ্ন রংধনু আবাসিক হোটেলের ২১০ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

যাত্রাবাড়ী থানার এসআই সাব্বির হোসেন জানান, সন্ধ্যার পর হোটেল কতৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে ওই হোটেলের দ্বিতীয় তলার ২১০ নম্বর কক্ষ থেকে ওই নারীর মরদেটি উদ্ধার করা হয়। জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ফাস লাগানো অবস্থায় ঝুলছিলেন তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মৃত সামিয়া রহমান উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর রোডে স্বামী তানিমের সঙ্গে থাকতেন। আর তার বাবা চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান। পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া করে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। আজ দুপুরে যাত্রাবাড়ীর ওই আবাসিক হোটেলে উঠেন। ইফতারির সময় হোটেল কতৃপক্ষ ইফতার নিয়ে ওই কক্ষের দরজা নক করে। তবে কোন সাড়াশব্দ না পেয়ে পরবর্তিতে থানায় খবর দেয়। এরপর সেখানে গিয়ে হোটেলের রুমটির দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করা হয়। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

অভিনেতা জাহের আলভী কারাগারে 

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১০

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১১

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

১২

গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ডের নতুন স্থান জানালেন মন্ত্রী

১৩

শারীরিক যন্ত্রণায় অতিষ্ঠ কৃষকের আত্মহত্যা

১৪

মোদিকে ‘কিলার’ বলে কী বুঝিয়েছেন ট্রাম্প

১৫

নবম পে-স্কেল / বেতন বৃদ্ধি ও বিশেষ সুবিধা বাতিলের রূপরেখা চূড়ান্তে বৈঠক

১৬

হাসপাতালের শয্যায় থাকা মাকে নিয়ে এমপি জসিমের আবেগঘন পোস্ট

১৭

রাজধানীতে ককটেল ফাটিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২

১৮

কোস্টগার্ডের অভিযান, টেকনাফে ২০ কেজি গাঁজা জব্দ

১৯

ইকরার মৃত্যু : আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা আলভী 

২০
X