বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ১০:১৯ এএম
আপডেট : ১৬ জুলাই ২০২৪, ১১:০১ এএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের ওপর হামলা, শিক্ষকের ফেসবুক পোস্ট ভাইরাল

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা। ছবি : কালবেলা
কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা। ছবি : কালবেলা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বেশ কয়েকজন শিক্ষক দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে না পারায় সামাজিক যোগাযোগমাধ্যমে আক্ষেপ প্রকাশ করেছেন।

তারা নিজেদের লজ্জিত, কাপুরুষ উল্লেখ করে ক্ষমা চেয়েছেন। শিক্ষকরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে আক্ষেপ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে এসব হামলা ও মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. গোলজার হোসেন লিখেছেন,

আমি যখন তোমাদের শ্রেণিকক্ষে ঢুকবো, তোমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাকে থুতু দিয়ে ধিক্কার জানিও। কারণ আমি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, তোমাদের এ দিনে তোমাদের পাশে দাঁড়াতে পারিনি।

বাকৃবির শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার লিখেছেন,

একজন শিক্ষক হিসেবে আমি লজ্জিত। তোমাদের পাশে থাকার মত ক্ষমতা আমার নেই। তোমরা ক্ষমা করে দিও।

পশুপুষ্টি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শফিকুর রহমান শিশির লিখেছেন,

এখন যদি কিছু না বলি তাহলে নিজের সঙ্গে আর কোনো দিন চোখ তুলে তাকাতেও পারব না। সাধারণ ছাত্রদের ওপর যারা অন্যায়-অত্যাচার করছেন, তাদের মানসিক যন্ত্রণার কারণ হচ্ছেন আপনারা। আমি ধিক্কার জানাই। হে আমার প্রাণের প্রিয় ছাত্রছাত্রী, যখন তোমাদের পাশে থাকার প্রয়োজন ছিল, তখন আমি কাপুরুষের মত চুপ করে ছিলাম। আমি সর্বোচ্চ ধিক্কার জানাই আমার প্রতি। আল্লাহ আমাকে ক্ষমা করুন এবং তোমাদের সদা সাহায্য করুন অন্যায় ও জুলুমকে প্রতিহত করতে।

কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. পারভেজ আনোয়ার লিখেছেন,

শিক্ষক হিসেবে আমি সম্পূর্ণ ব্যর্থ, মানুষ হিসেবে স্বার্থপর আর ব্যক্তি হিসেবে কাপুরুষ। আমি আসলে একজন উচ্চশিক্ষিত অমানুষ।

ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. মাহমুদুল হাসান শিকদার লিখেছেন,

আমি লজ্জিত! ব্যর্থ শিক্ষক আমি! ব্যর্থ এ জনম আমার।

এনাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নাজমুল হাসান সিদ্দিকী লিখেছেন,

শিক্ষার্থীদের ঝরছে রক্ত, আমি লজ্জিত বাকরুদ্ধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১১

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১২

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৩

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৪

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৫

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৬

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৮

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৯

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

২০
X