ববি প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

‘আমাদের ঐক্যবদ্ধ থেকে রাষ্ট্র সংস্কার ও মেরামত করতে হবে’

ববি শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের মতবিনিময় সভা। ছবি : কালবেলা
ববি শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের মতবিনিময় সভা। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল হান্নান মাসুদ বলেন, আমরা একাত্তরের মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণঅভ্যুত্থান এবং ২৪ এর গণঅভ্যুত্থানে একতাবদ্ধ হয়ে আন্দোলন করেছি। কিন্তু অভ্যুত্থান পরবর্তীকালে রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনের সময় বিভাজন তৈরি হয়েছে। আমরা একতাবদ্ধ হয়ে যেভাবে আন্দোলন করেছি, ঠিক তেমনি এখনও আমাদেরকে একতাবদ্ধ থেকে রাষ্ট্র সংস্কার ও মেরামত করতে হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের এক মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান।

সোমবার (৯ সেপ্টেম্বর) ১২টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাস কনফারেন্স কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-নাগরিকদের অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কার নিয়ে আলোচনা করা হয়।

আব্দুল হান্নান মাসুদ বলেন, ফ্যাসিস্ট শুধু শেখ হাসিনাই ছিল না। বরং ফ্যাসিস্ট বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও বিভিন্ন জায়গায় বিরাজমান ছিল। আমাদের এগুলো উপড়ে ফেলতে হবে। সংস্কার করতে হবে।

তিনি বলেন, আন্দোলনের সময় যেমন আমরা দেখিনি আমাদের পাশের লোকটি হিন্দু নাকি মুসলিম, আওয়ামী লীগ, বিএনপি নাকি জামাত-শিবির, তেমনইভাবে রাষ্ট্র সংস্কারেও আমাদেরকে একত্রিত থাকতে হবে। ২৪ -এর গণঅভ্যুত্থানে ৫ আগস্টের আগে আমাদের মাঝে কোনো ধরনের বিভেদ ছিল না। যখন রাষ্ট্র সংস্কারের ও পুনর্গঠনের প্রশ্ন এসেছে তখনই বিভাজন তৈরি হয়েছে। যেমন হয়েছিল ৪৭ এর পর মাত্র ৫ বছরের ব্যবধানে, ঠিক তেমনি ৭১ সালেও। তাই, আন্দোলনে সম্পৃক্ত সবাই একযোগে জনসাধারণের কল্যাণে রাষ্ট্র সংস্কারের কাজ করতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজানা অফিফা অদিতি, এমএ সাইদ, রাইয়ান ফেরদৌস, বদরুন্নেসা কলেজের সিনথিয়া জাহিন আয়েশা, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের হাসিবুল হোসাইন শান্ত, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মোবাশ্বেরা করিম মিমি, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের তৌহিদ আহমেদ আশিক, ঢাকা কলেজের জিহাদ হোসেন ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শহিদুল ইসলাম শাহেদ, সুজন মাহমুদ, সিরাজসহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাইয়ান ফেরদৌস বলেন, একতাবদ্ধ বাঙালি যদি বিভাজন হয়, তাহলে আমাদের স্বাধীনতা ব্যাহত হবে। তাই আমাদের এক থাকতে হবে। ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন ও আহত হয়েছে তাদের কাছে আমাদের দায়বদ্ধতা আছে। আমাদের আন্দোলনে স্বৈরাচারের পতন ঘটেছে। আমাদের মূল লক্ষ্য ছিল রাষ্ট্র পুনর্গঠন ও মেরামত করা। আমরা একটি নতুন রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে চাই।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বৃহত্তর বরিশাল জোনের বিভাগীয় ছাত্র-জনতা মৈত্রী সফরের প্রতিনিধি দল আসেন বরিশাল বিভাগে। একইসঙ্গে গণঅভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-নাগরিক এর মতবিনিময় সভা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মতবিনিময় সভাটি বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X