ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৪ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে হয়রানি নিরসনে নীতিমালা পর্যালোচনায় কমিটি 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) । গ্রাফিক্স : কালবেলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) । গ্রাফিক্স : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রচলিত কার্যক্রম, নীতিমালা খতিয়ে দেখা ও অধিকতর কার্যকর করার মাধ্যমে নিপীড়ন ও হয়রানি নিরসনের লক্ষ্যে সংশ্লিষ্ট কার্যক্রম ও নীতিমালা পর্যালোচনায় পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বৈষম্যবিরোধী চেতনার প্রেক্ষাপটে অংশীজনদের পক্ষ থেকে নিপীড়ন ও হয়রানি প্রতিরোধের ওপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হচ্ছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত কার্যক্রম, নীতিমালা খতিয়ে দেখা ও অধিকতর কার্যকর করার মাধ্যমে নিপীড়ন ও হয়রানি নিরসনের লক্ষ্যে সংশ্লিষ্ট কার্যক্রম ও নীতিমালা পর্যালোচনা করার জন্য কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশাকে। কমিটির অন্য সদস্যরা হলেন - গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরীন, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আয়শা বানু, উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. শুচিতা শরমিন এবং আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯৭১ : একটি গ্রামের গল্প

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

১০

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১১

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১২

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১৩

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১৪

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

১৫

সন্তানসহ জীবন বিসর্জন দিলেন মা

১৬

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১৭

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১৮

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১৯

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

২০
X