চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

সিভাসুর ২ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল, বহিষ্কার ১৯

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) শিক্ষার্থীদের মারধর, শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করা এবং র‍্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগে ২১ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদের মধ্যে দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করা হয়েছে। বাকি ১৯ জনকে বিভিন্ন মেয়াদে আবাসিক হল থেকে বহিষ্কার ও আর্থিক জরিমানা করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৯ জুন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির ১৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. লুৎফুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফুড সাইন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মির্জা মাহফুজ হাসান আকাশকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ঘটনায় জড়িত আরও চার শিক্ষার্থী মো. জাবের ১ বছর বহিষ্কার ও ৫ হাজার টাকা জরিমানা, মো. রশিদ শাবাব শুভ, তানজিম মো. সিয়াম ইকবাল ও মো. মেহেদী হাসান ৬ মাস বহিষ্কার ও ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অন্যদিকে, ফিশারিজ অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. তৌহিদুল ইসলাম শিহাবকে একই ধরনের অপরাধে স্থায়ীভাবে হল থেকে বহিষ্কার এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া সাজেদ-উল-ইসলাম সিফাত ৬ মাস বহিষ্কার ও ৫ হাজার টাকা জরিমানা, মো. শাহেদুল ইসলাম ৬ মাস বহিষ্কার ও ৩ হাজার টাকা জরিমানা এবং সিফাত উল্ল্যাহ জিলান, মো. মোস্তাকিম হোসেন রিয়াদ, আসিফ আল হাসান, মো. ইলিয়াস আল জাবের, তাইদুল ইসলাম তপু, মো. আব্দুল্লাহ আবু সাঈদ, নাজমুস সাদাত তৌহিদ, আবুল হাসান ফাহাত, মো. শাহরুখ খান ও মো. বেলাল হোসেন; প্রত্যেককে ৬ মাসের জন্য হল থেকে বহিষ্কার ও সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়েছে।

এ ছাড়া একই অনুষদের শিক্ষার্থী মো. রিয়াজুল জান্নাহ ওয়াসীকে বিশ্ববিদ্যালয়ের হলে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ২০২৩ সালের ১ আগস্ট আবদুল্লাহ আল নোমান হলে এবং ১৯ নভেম্বর টিভি রুমে দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিযুক্ত এমএস শিক্ষার্থী অভিষেক নন্দী ও মো. আশিকুল ইসলাম রানার ছাত্রত্ব গত ১৮ মার্চ বাতিল করা হয়।

তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হওয়া এবং কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় থেকে কোনো ধরনের শিক্ষাগ্রহণের সুযোগ থাকবে না বলে জানায় কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X