মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
জবি প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

জবিতে চালু হচ্ছে ক্লাস মনিটরিং অ্যাপ

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ছবি : কালবেলা
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ছবি : কালবেলা

একাডেমিক কার্যক্রম সুশৃংখলভাবে পরিচালনার লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে ক্লাস মনিটরিং অ্যাপ।

সোমবার (০৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে ‘ক্লাস মনিটরিং সফটওয়্যার বাস্তবায়ন’ শীর্ষক ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. গিয়াস উদ্দিনসহ বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, পিআরআইপি পরিচালক এবং আইসিটি সেলের পরিচালক।

কর্মশালায় উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো ক্লাস মনিটরিং সফটওয়্যার চালু করতে যাচ্ছে, যা আমাদের জন্য গর্বের বিষয়। শিক্ষার্থীদের দায়িত্ববোধ ও সচেতনতাই এর সফলতা নিশ্চিত করবে।

তিনি আরও বলেন, আগামী মাস থেকেই সফটওয়্যারটির বাস্তবায়ন শুরু হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের সময়ানুবর্তিতা বৃদ্ধি পাবে এবং একাডেমিক কার্যক্রম আরও সুশৃঙ্খল হবে।

কর্মশালায় সফটওয়্যারটির ব্যবহারবিধি, তথ্য ইনপুট পদ্ধতি এবং অন্যান্য কারিগরি দিক নিয়ে আলোচনা করা হয়। প্রজেক্টরের মাধ্যমে সফটওয়্যারটির উপস্থাপন করেন আইসিটি সেলের কম্পিউটার প্রোগ্রামার মো. হাফিজুর রহমান। এসময় বিভিন্ন বিভাগের ক্লাস প্রতিনিধি (সিআর) নিজেদের মতামত ও প্রশ্ন উপস্থাপন করেন।

বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানরা এমন উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানান। তারা বলেন, এই সফটওয়্যারের মাধ্যমে একাডেমিক পরিবেশ আরও উন্নত হবে এবং শিক্ষার মান বৃদ্ধি পাবে।

প্রসঙ্গত, সফটওয়্যারটি আইসিটি সেলের তত্ত্বাবধানে পরিচালিত হবে এবং বিভাগীয় চেয়ারম্যানরা সংশ্লিষ্ট বিভাগের ক্লাস প্রতিনিধিদের সহায়তায় এর বাস্তবায়ন করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১০

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১১

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১২

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৩

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৭

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৮

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৯

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

২০
X