জবি প্রতিনিধি,
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

জবিতে ‘কবিতায় রক্তাক্ত জুলাই’ অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে কবিতায় রক্তাক্ত জুলাই শিরোনামে বিপ্লবী কবিতা আবৃত্তি পাঠ অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা
বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে কবিতায় রক্তাক্ত জুলাই শিরোনামে বিপ্লবী কবিতা আবৃত্তি পাঠ অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কবিতায় রক্তাক্ত জুলাই শিরোনামে বিপ্লবী কবিতা আবৃত্তি পাঠ অনুষ্ঠিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রজনতার বিপ্লবী গণঅভ্যুত্থানে জীবনোৎসর্গকারী শহীদদের স্মরণে এ আবৃত্তি ও কবিতা পাঠের অনুষ্ঠান করা হয়।

এ ছাড়া বই পড়ার অভ্যাস তৈরি করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় উন্মুক্ত লাইব্রেরি স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এটি অনুষ্ঠিত হয়। জবি আবৃত্তি সংসদের আয়োজনে ৩৬ জন শিক্ষার্থী প্রতিবাদী ও বিপ্লবী কবিতা আবৃত্তি করেন।

ছাত্রজনতার বিপ্লবী গণঅভ্যুত্থানে জীবনোৎসর্গকারী শহীদদের স্মরণে ফররুখ আহমেদের পাঞ্জেরি, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী, সুকান্ত ভট্টাচার্যের একটা দেশলাইয়ের কাঠিসহ বিভিন্ন বিপ্লবী কবিতা ও স্বরচিত কবিতা আবৃত্তি করা হয়।

এর আগে বই পড়ার অভ্যাস তৈরি করার লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় উন্মুক্ত লাইব্রেরি স্থাপন করা হয়েছে। এতে ক্যাম্পাসে শিক্ষার্থীদের কবিতা ও সাহিত্য চর্চা বাড়বে বলে জানিয়েছেন আবৃত্তি সংসদের নেতারা।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম বলেন, কবিতা হলো একটা সংস্কৃতি প্রতিবাদ। বাংলাদেশের যে কোনো আন্দোলনে কবিতা এবং কবিদের অবদান ছিল অনেক। আমরা চাই কবিতা হোক প্রতিবাদের ভাষা। জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে আমাদের আজকের আয়োজন। আমরা চাই যেন ভবিষ্যতে কোনো স্বৈরাচার এমন কাজ করার সাহস না পায় এবং জনগণ যেন এমন কাজের প্রতিবাদ করে।

উন্মুক্ত লাইব্রেরি স্থাপনের ব্যাপারে তিনি বলেন, কবিতা এবং সাহিত্য চর্চা সাথে সাথে বই পড়ার অভ্যাস তৈরি করার লক্ষ্যে আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় উন্মুক্ত লাইব্রেরি স্থাপন করেছি।

আমাদের উদ্দেশ্য হলো এখন থেকে আমাদের এই লাইব্রেরিতে বই থাকবে এবং যে কেউ চাইলেই এই বই পড়তে পারবে এবং কারোর সাথে অতিরিক্ত বই থাকে আমাদের লাইব্রেরিতে রেখে যেতে পারবেন। তবে এই লাইব্রেরি থেকে বই বাসায় না নিতে আমরা অনুরোধ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবারও হাত না মেলানোর ‘লড়াই’ জিইয়ে রাখল ভারত-পাকিস্তান

বিএনপি শুধু কথা দিয়ে থেমে থাকে না, কাজ দেখায় : রবিন

ফেব্রুয়ারির হলিউড

জামায়াত আমিরের পোস্টের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

অর্থ মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

শহীদ মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

যশোরে তারেক রহমানের আগমন ঘিরে চলছে প্রস্তুতি

দেশে পৌঁছাল ১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট 

সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী অফিসে আগুন

দ্রুত চাকরি পাওয়ার শক্তিশালী দোয়া ও আমল

১০

যুবদলকে জড়িয়ে বিভ্রান্ত তথ্য ও মিথ্যাচার চালানো হচ্ছে : মোনায়েম মুন্না 

১১

প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড ‘ক্লিও’ বাজারে আনল মীর সিরামিক

১২

শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকিংয়ের সঙ্গে কারা জড়িত জানাল জামায়াত 

১৩

এআই চিপ রপ্তানিতে রেকর্ড গড়ল দক্ষিণ কোরিয়া

১৪

হাসনাত আবদুল্লাহর পক্ষে গণমিছিল

১৫

হান্নান মাসউদের পথসভায় হামলা

১৬

নির্বাচনী প্রচার নিয়ে ইসির কঠোর নির্দেশনা দিল ইসি

১৭

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৮

যারা দেশ ও ইসলামকে ভালোবাসেন, সবাই হাতপাখায় ভোট দিন : চরমোনাই পীর

১৯

জামায়াতের ভাইরাল ‘নারী’ ইস্যুতে আপত্তিকর পোস্ট, লজ্জায় ডাকসু নেত্রী

২০
X