খুবি প্রতিনিধি
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই অভ্যুত্থানে অনলাইন প্ল্যাটফর্ম জোরালো ভূমিকা রেখেছে : খুবি উপাচার্য

বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে ‘জুলাই জাগরণ; আমরাই মিডিয়া’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা
বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে ‘জুলাই জাগরণ; আমরাই মিডিয়া’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে আমরা দেখেছি কীভাবে তরুণরা ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। জুলাই আন্দোলনের সময় মূলধারার গণমাধ্যম অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও, খুলনা বিশ্ববিদ্যালয়ের অনলাইন প্ল্যাটফর্ম এবং দেশব্যাপী সামাজিক যোগাযোগমাধ্যম জোরালো ভূমিকা রেখেছে।

শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে ‘জুলাই জাগরণ; আমরাই মিডিয়া’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. মো. রেজাউল করিম বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচালিত অনলাইন প্ল্যাটফর্মগুলো সবসময় ক্যাম্পাসের নানা ঘটনা, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে, যা ইতিবাচক। তবে এগুলোর মাধ্যমে কাউকে হেয়প্রতিপন্ন না করে সমাধানের পথ খুঁজতে হবে, যাতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্র গঠনে অনলাইন প্ল্যাটফর্মগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে একতা হারালে জনসম্পৃক্ততা হারিয়ে যাবে। তাই গুজব, চরিত্র হনন ও মব সৃষ্টির মতো ঘটনার বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন থটস বিহাইন্ড দ্য কেইউ’র প্রতিনিধি মাহফুজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন কেইউ ইনসাইডার্স’র প্রতিনিধি আল মামুন। জুলাই আন্দোলনে খুলনা বিশ্ববিদ্যালয়ের অনলাইন প্ল্যাটফর্মসমূহের ভূমিকা তুলে ধরেন জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী আল শাহরিয়ার, সাঈফ নেওয়াজ ও মো. মুহিব্বুল্লাহ।

এ ছাড়া আরও বক্তব্য রাখেন থটস বিহাইন্ড দ্য কেইউ’র প্রতিনিধি কাজী রিফাত মোর্শেদ, কেইউ ইনসাইডার্স’র প্রতিনিধি জোহরা বনানী ও কেইউ টকিস’র প্রতিনিধি তাইয়েবা জামান নৈঋতা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফারজানা জাহান ও তৌকির জামান শুভ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১০

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১১

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১২

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৩

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৪

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৬

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৭

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৮

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৯

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

২০
X