ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ০৯:২৩ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

আপত্তির পর নিজামী-সাঈদী-সাকার ছবি সরাল ঢাবি প্রশাসন

ঢাবিতে ‘মানবতাবিরোধী অপরাধে’ দণ্ডিত নেতাদের ছবি অপসারণ। ছবি : কালবেলা
ঢাবিতে ‘মানবতাবিরোধী অপরাধে’ দণ্ডিত নেতাদের ছবি অপসারণ। ছবি : কালবেলা

বাম ছাত্র সংগঠন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) নেতাকর্মীদের আপত্তির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা শিবির আয়োজিত ‘আমরাই ৩৬ জুলাই : আমরা থামব না’ থেকে মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী, সালাউদ্দিন কাদের চৌধুরীসহ 'মানবতাবিরোধী অপরাধে' দণ্ডিত নেতাদের ছবি সরিয়েছে ঢাবি প্রশাসন।

মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাবির টিএসসিতে এ ঘটনা ঘটে। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম।

জানা যায়, মঙ্গলবার সকাল ১০টা থেকে জুলাইয়ের বর্ষপূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত নানা চিত্র প্রদর্শনী শুরু করে ঢাবি শাখা শিবির। পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ঘটা বিভিন্ন অন্যায়, গুম, খুন এই চিত্র প্রদর্শনীতে স্থান পায়। এতে স্থান পায় মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মুজাহিদ, মীর কাশেম আলী, কামরুজ্জামান চৌধুরী ও বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছবিও।

এ নিয়ে বাম ছাত্র সংগঠন ও বাগছাস নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানান। বিপ্লবী ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল, বাগছাসের ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের ফেসবুকে এর প্রতিবাদে জানান এবং ছবিগুলো সরিয়ে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দাবি জানান।

পরে তাদের দাবির মুখে সন্ধ্যা সাড়ে ৬টায় চিত্র প্রদর্শনীতে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম। তিনি শাখা শিবিরকে ছবিগুলো সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানান।

এদিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঢাবি ছাত্রশিবিরের ছাত্র আন্দোলন সম্পাদক মাজহারুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার স্বার্থে ছাত্রশিবিরকে জানিয়ে এবং তাদের সম্মতিতেই ছবি সরানো হয়েছে।

এ সময় সহকারী প্রক্টর রফিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে শিবির সম্মতিক্রমেই ছবিগুলো সরানো হচ্ছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আমরা চাই না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক নিয়ে ৭ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা 

গণপিটুনির পর এবার বিএনপির সেই দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১০

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

১১

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

১২

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১৩

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১৪

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১৫

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৬

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৭

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৮

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৯

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

২০
X