রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ফের মাস্টার্সের সুযোগ চান সাবেক সমন্বয়কসহ ৬ নেতা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। ছবি : সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক সমন্বয়কসহ ছয়জন ছাত্রদল নেতা ছাত্রত্ব ধরে রাখতে দ্বিতীয়বার মাস্টার্সে ভর্তি হওয়ার সুযোগ চেয়েছেন। এরই মধ্যে শাখা ছাত্রদলের পাঁচজন নেতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন। তারা সবাই আবেদনে নিজ নিজ বিভাগের সভাপতিকে মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন।

আবেদনকারীরা হলেন— রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ ও যুগ্ম সাধারণ সম্পাদক তুষার শেখ। এ ছাড়া সাবেক সমন্বয়ক মেহেদী হাসান মুন্না দ্বিতীয়বার মাস্টার্সে ভর্তির সিদ্ধান্ত নিলেও এখনো আনুষ্ঠানিকভাবে আবেদন করেননি।

আবেদনকারীরা জানিয়েছেন, ‘বিগত ফ্যাসিস্ট শাসনামলে রাজনৈতিক হয়রানি ও কারাবরণের কারণে সুষ্ঠুভাবে মাস্টার্স সম্পন্ন করা সম্ভব হয়নি।’ এ কারণেই তারা ফের মাস্টার্সে ভর্তি হয়ে পড়াশোনা চালিয়ে যেতে চান।

এর মধ্যে তুষার শেখ আবেদন করেছেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে। সুলতান আহমেদ রাহী, সর্দার জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম শফিক ও শাকিলুর রহমান সোহাগ আবেদন করেছেন ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে।

সূত্র জানায়, ওই বিভাগের সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ইউট্যাবের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক।

শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘আমি আরও আগেই দ্বিতীয়বার মাস্টার্সে ভর্তির ইচ্ছা প্রকাশ করেছি। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীবকেও আবেদনপত্র দিয়েছি।’

সাবেক সমন্বয়ক মেহেদী হাসান মুন্না বলেন, ‘আমরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনামলে আন্দোলনে রাজপথে ছিলাম। উপাচার্যের দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মধ্যে রাকসু নির্বাচন দেওয়ার কথা ছিল, কিন্তু তা হয়েছে ১১ মাস পরে। আমার ছাত্রত্ব শেষ হয়েছে গত ফেব্রুয়ারিতে। নিয়মতান্ত্রিকভাবে আমরা ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থীরা রাকসুতে অংশ নিতে চাই। এজন্য দ্বিতীয়বার মাস্টার্সে ভর্তি হওয়ার চিন্তা করছি।’

এ বিষয়ে রাবি উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব কালবেলাকে বলেন, ‘আমাকে কয়েকজন শিক্ষার্থী আবেদন দিয়েছেন। আবেদন গ্রহণ করা হয়েছে। এটিকে রাজনৈতিক বিষয় হিসেবে দেখা হবে না। এটি পুরোপুরি একাডেমিক বিষয়। একাডেমিশিয়ানরাই নিয়ম অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ছাত্ররা আবেদন করতে পারে, আমরা নিয়মকানুন অনুযায়ী তা বিবেচনায় নেব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X