কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

অনেকেই সন্ত্রাসী ছাত্রলীগের পতাকাতলে আশ্রয়ে ছিল : রাকিব 

রাকিবুল ইসলাম রাকিব। ছবি : সংগৃহীত
রাকিবুল ইসলাম রাকিব। ছবি : সংগৃহীত

আবিদ-হামিম-মায়েদরা যখন বাংলাদেশের পক্ষে লড়াইয়ে লিপ্ত ছিল, তখন অনেকেই সন্ত্রাসী ছাত্রলীগের পতাকাতলে আশ্রয়ে ছিল বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

শুক্রবার (০৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।

পোস্টে রাকিব লেখেন, ‘খুনি হাসিনার আমলে আবিদ-হামিম-মায়েদরা যখন বাংলাদেশের পক্ষে লড়াইয়ে লিপ্ত ছিল, তখন অনেকেই সন্ত্রাসী ছাত্রলীগের পতাকাতলে আশ্রয়ে ছিল। তারই সর্বশেষ সংযোজন (আবু বাকের মজুমদার, জিএস পদপ্রার্থী, ডাকসু)।

তিনি লেখেন, ‘বি.দ্র. খুনি হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত বিজ্ঞান কর্মশালায় উপস্থিত সবার ছাত্রলীগের প্রতি আনুগত্য ছিল, তা স্পষ্ট।’

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জিএস পদপ্রার্থী মাহিন সরকারের সরে যাওয়া নিয়ে সংবাদ সম্মেলন করেছে ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’। শুক্রবার (০৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এ সংবাদ সম্মেলন করেন প্যানেলের প্রার্থীরা।

সংবাদ সম্মেলনে প্যানেলের ভিপি পদপ্রার্থী জামালুদ্দীন মুহাম্মদ খালিদ অভিযোগ করে বলেন, আমরা একসঙ্গে লড়াই করার জন্য একটি সমন্বিত প্যানেল গঠন করেছিলাম। এই প্যানেল ঘোষণা করার আগেই আমাদের ভাঙার চেষ্টা হয়েছিল। কিন্তু দুঃখজনক বিষয় হলো, মন্ত্রীপাড়ার চাপ ও দলীয় হস্তক্ষেপের কারণে মাহিন সরকারকে সরে দাঁড়াতে হয়েছে। তিনি দাবি করেন, সমন্বিত প্যানেলে যোগ দেওয়ার কারণে মাহিন সরকারকে তার দল এনসিপি থেকে বহিষ্কার করেছে। বহিষ্কারের আগেও তিনি নানা ধরনের চাপের মুখে পড়েছিলেন। এমনকি এলাকায় তার নেতাকর্মীরাও হুমকি ও ভয়ভীতির শিকার হচ্ছেন।

তিনি বলেন, শুধু মাহিন নন, আমাদের প্যানেলের আরও প্রার্থীদের ওপরও বিভিন্ন জায়গা থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে। কারও ব্যক্তিগত তথ্য ফাঁস করার হুমকি দেওয়া হচ্ছে। এভাবে ঘৃণ্য রাজনীতি চলছে।

জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে খালিদ আরও বলেন, প্রচার করা হচ্ছে যে মাহিন সরকার নাকি জুলাই শক্তিকে ঐক্যবদ্ধ করতে আলাদা সারি ঘোষণা করেছেন। তাহলে আমাদের সঙ্গে থাকা অন্যরা কি জুলাইয়ের শক্তি নন? তারাও তো সেই সময় অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।

মাহিনের সিদ্ধান্তকে ‘রাজনৈতিক কফিনে শেষ পেরেক’ হিসেবে উল্লেখ করে খালিদ বলেন, আমরা আমাদের মতো করেই শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। শিক্ষার্থীরা আমাদের কাজের ভিত্তিতেই ভোট দিয়ে নির্বাচন করবে।

সংবাদ সম্মেলনে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থী এনি বলেন, কোনো একক ব্যক্তির কারণে আমরা ভাঙব না। আমরা মাঠে লড়াই করেই উঠে এসেছি। দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতির বিপক্ষে আমাদের অবস্থান স্পষ্ট। ৯ সেপ্টেম্বর জয়ী হই বা না হই, মূলত আমরাই প্রকৃত বিজয়ী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

‘শিবিরের অপপ্রচার ও গুম-নাটকের’ বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

১০

সীমান্তে পুশইন চেষ্টা / শূন্যরেখায় চার শিশুসহ ১২ জন অসুস্থ 

১১

সংসদে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ / আমাদের এইচএসসিকে সিঙ্গাপুরে ক্লাস সিক্সের সঙ্গে তুলনা করা হয়

১২

বেদখল থেকে উদ্ধার, নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

১৩

কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম?

১৪

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১৫

হরমুজ প্রণালি ইস্যুতে ভারতকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

১৬

চট্টগ্রামে হালিশহরে আউটলেট খুলল ‘মি. ডিআইওয়াই’

১৭

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি

১৮

আজ বিশ্ব গোসল দিবস

১৯

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

২০
X