চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

আগামী নির্বাচনে ইসলামী রাজনৈতিক শক্তিকে মানুষ ভোট দেবে : ডা. তাহের

কুমিল্লার চৌদ্দগ্রামে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি : কালবেলা
কুমিল্লার চৌদ্দগ্রামে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি : কালবেলা

আগামী নির্বাচনে দেশের মানুষ ইসলামী রাজনৈতিক শক্তিকে ভোট দেবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা কেন্দ্র নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, এ দেশের সাধারণ মানুষের দাবি সব ইসলামিক দলের ঐক্য। এ ঐক্য হলে হিন্দুরাও ঐক্যবদ্ধ হবে। কারণ, তারা বিগত সময় দেখেছে ইসলামপন্থিদের দ্বারা হিন্দুরা নির্যাতিত, অত্যাচারিত হয়নি। ভালো মানুষ অন্য মানুষের ওপর অত্যাচার করতে পারে না।

ডা. তাহের বলেন, বাংলাদেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন চায়। যেখানে জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। যেন তেন উপায়ে চাপিয়ে দেওয়া নির্বাচন জনগণ মেনে নেবে না।

কুলিয়ারা কেন্দ্র কমিটির আহ্বায়ক আবুল কালাম মজুমদারের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মো. শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, সাবেক আমির শাহাবুদ্দিন, উপজেলা জামায়াত নেতা কামাল উদ্দিন, বাতিসা ইউনিয়ন জামায়াতের আমির সাইয়েদ রাশিদুল হাসান জাহাঙ্গীর প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১০

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১১

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১২

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৩

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৪

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৫

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৬

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৭

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৮

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৯

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

২০
X