কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

শহীদ মনসুর স্মৃতি সংঘের দোয়া মাহফিল ও মিলন মেলা অনুষ্ঠিত

শহীদ মনসুর স্মৃতি সংঘের মিলন মেলা অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত
শহীদ মনসুর স্মৃতি সংঘের মিলন মেলা অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

শহীদ মনসুর স্মৃতি সংঘের আয়োজনে দোয়া মাহফিল ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে মোহাম্মদপুরের বসিলায় দোয়া মাহফিল ও মিলন মেলার আয়োজন করে সংগঠনটি।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

বক্তারা বলেন, শহীদ মনসুর স্মৃতি সংঘ একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন হিসেবে এলাকার উন্নয়ন, মানবকল্যাণ এবং দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে কাজ করে যাবে।

তারা আরও উল্লেখ করেন, তরুণ প্রজন্মকে সমাজ উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করতে হবে এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইতিবাচক পরিবর্তন সম্ভব। সংগঠনের নেতারা ঘোষণা দেন শিক্ষা, স্বাস্থ্য, সচেতনতা ও দুঃস্থদের সহায়তায় বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হবে।

অনুষ্ঠানটিতে প্রচারণায় সার্বিক সহযোগিতা করেছেন বছিলা অনলাইন সোশ্যাল প্লাটফর্ম এবং মিলন মেলা শেষে উপস্থিত অতিথিদের মাঝে আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১০

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১১

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১২

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৩

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৪

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৫

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৬

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৭

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১৮

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১৯

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

২০
X