নাটোর প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

১৫টি বগি রেখেই চলে গেল ট্রেনের ইঞ্জিন

স্টেশন অতিক্রম করার সময় ইঞ্জিন থেকে কোচগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। ছবি : সংগৃহীত
স্টেশন অতিক্রম করার সময় ইঞ্জিন থেকে কোচগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। ছবি : সংগৃহীত

ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের নাটোরের আজিমনগর স্টেশনে কোনো যাত্রা বিরতি নেই। তবে স্টেশনে আসতেই ট্রেনটি থেমে গেলে যাত্রীরা দেখতে পান ১৫টি বগি রেখেই চলে গেছে ইঞ্জিন !

সোমবার (১৪ জুলাই) সকালে আজিমনগর রেলওয়ে স্টেশনের অদূরে গোপালপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

স্টেশন সূত্রে জানা গেছে, সোমবার (১৪ জুলাই) সকাল ১০টা ৫৭ মিনিটে ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি আজিমনগর স্টেশনে পৌঁছায়। স্টেশনে এসে হঠাৎ ট্রেনে থাকা ১৫ বগি থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে যায়। বগিগুলো স্টেশনে রেখেই ইঞ্জিনটি সামনের দিকে এগিয়ে যায়। ঘটনা জানতে পেরে ১০ মিনিট পর সেই ইঞ্জিন ফেরত এসে বগিগুলো নিয়ে ফের যাত্রা শুরু করে।

আজিমনগর রেলওয়ে স্টেশন মাস্টার জীবন বৈরাগী বলেন, বেলা ১১টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি আজিমনগর স্টেশন অতিক্রম করার সময় ইঞ্জিন থেকে কোচগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। ট্রেনের লোকো মাস্টার বিষয়টি বুঝতে পেরে ইঞ্জিন থামিয়ে দেন। পরে প্রায় ১৫ মিনিট পরে ইঞ্জিন ফিরে এসে কোচগুলো সংযুক্ত করে নিয়ে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়।

তিনি আরও বলেন, এতে ট্রেনের যাত্রী বা ট্রেন কারোরই ক্ষয়ক্ষতি হয়নি। কী কারণে এমন ঘটনা ঘটল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি লোকোমাস্টারই বলতে পারবেন। আমরা এ বিষয়ে কিছুই জানি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১০

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১১

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১২

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৩

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৪

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৫

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

১৬

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১৭

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১৮

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১৯

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

২০
X