কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪ এএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৬ এএম
অনলাইন সংস্করণ

দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের অনুদান দেবে সরকার, আবেদন যেভাবে 

প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট। পুরোনো ছবি
প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট। পুরোনো ছবি

দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের জন্য অর্থসহায়তা প্রদান করবে প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট। চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর প্রান্তে এই অনুদানের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীরা ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত অনুদান পেতে পারবেন।

প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্টের এক চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে।

এই অনুদানপ্রাপ্তির জন্য চিকিৎসাধীন শিক্ষার্থী ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেমের https://www.eservice.pmeat.gov.bd/medical- এ লিংকে গিয়ে আবেদন করতে হবে। দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থী নির্ধারিত লিংক ব্যবহার করে অনলাইনে তার চিকিৎসা মেয়াদে একবার চিকিৎসা অনুদানের জন্য আবেদন করতে পারবেন এবং দুর্ঘটনায় গুরুতর আহত ও হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় বিজ্ঞপ্তি প্রকাশের অর্থবছর বা এক বছরের মধ্যে হতে হবে।

চিকিৎসা অনুদানের জন্য আবেদনের জন্য দুর্ঘটনা প্রমাণে স্থানীয় সিভিল সার্জন, সরকারি হাসপাতালের চিকিৎসক অথবা উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছ থেকে গুরুতর আহতর সমর্থনে প্রত্যয়ন করা শিক্ষার্থীর চিকিৎসা সনদ, চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় রিপোর্ট ও নির্ধারিত ফরমে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়ন অনলাইনে আপলোড করতে হবে।

আবেদনকারীদের অনলাইনে আবেদনের সময় শিক্ষার্থী বা পিতা-মাতার নিজ ব্যাংক হিসাব নম্বর ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে এবং ব্যাংক হিসাবের প্রমাণ হিসেবে চেকের পাতা, ব্যাংক এস্টেটমেন্টের তথ্য আবশ্যিকভাবে অনলাইনে আপলোড করতে হবে। শিক্ষার্থী বা পিতা-মাতার ব্যাংক হিসাব নম্বর ছাড়া অন্য কারও ব্যাংক হিসাব নম্বর বিবেচনায় নেওয়া হবে না, তবে পিতা ও মাতা উভয়ের মৃত্যু, অবর্তমানে আইনগত অভিভাবকের ব্যাংক হিসাব নম্বর এ ক্ষেত্রে উল্লেখ করা যাবে।

ই-চিকিৎসা অনুদান ব্যবহার নির্দেশিকা অনুসরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণির দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থীদের ২০২৫-২৬ অর্থবছরের সেপ্টেম্বর-অক্টোবর প্রান্তে আবেদন করতে হবে। আগামী ৩১ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সিস্টেম ব্যবহার করে অনলাইনে আবেদন করার সুযোগ থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X