কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

‘কল্কি’র সিক্যুয়েলে প্রভাসের মৃত্যু কীভাবে, ব্যাখ্যা করলেন মহাভারতের ‘শ্রীকৃষ্ণ’

‘কল্কি’র সিক্যুয়েলে প্রভাসের মৃত্যু কীভাবে, ব্যাখ্যা করলেন মহাভারতের ‘শ্রীকৃষ্ণ’
‘কল্কি’র সিক্যুয়েলে প্রভাসের মৃত্যু কীভাবে, ব্যাখ্যা করলেন মহাভারতের ‘শ্রীকৃষ্ণ’

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে জায়গা করে নিয়েছে ছোটপর্দায় প্রচার হওয়া ধারাবাহিক 'মহাভারত'। জনপ্রিয় এই ধারাবাহিকে শ্রীকৃষ্ণের চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন নীতিশ ভরদ্বাজ।

এরপর পর্দায় বেশ কয়েকবার তার মুখ দেখা গেলেও দর্শক তাকে মহাভারতে অভিনয়ের সুবাদেই এখনো মনে রেখেছেন। এবার 'কল্কি ২৮৯৮ এডি' দেখে নিজের বক্তব্য জানালেন নীতিশ। ছবির প্রিক্যুয়েলে কী হতে পারে, সেই আভাস দিয়েছেন তিনি।

পরিচালক নাগ অশ্বিনের প্রশংসা করে নীতিশ জানান, মহাভারতের গল্প ও চরিত্রগুলো এই ফিউচারিস্টিক গল্পে যেভাবে যোগ করা হয়েছে, তা দুর্দান্ত লেগেছে তার কাছে। অভিনেতার ভাষ্য, বিষ্ণুর দশম অবতার কল্কির জন্ম এই গল্পে যেভাবে বুদ্ধিমত্তার সঙ্গে দেখানো হয়েছে তা অভাবনীয়। দক্ষিণের পরিচালকেরা পুরাণের লোককথাকে উপজীব্য করে সিনেমার গল্প তৈরি করছেন, বলিউডের অন্য পরিচালকদের এ থেকে শিক্ষাগ্রহণ করা উচিত। হলিউড সিনেমা ম্যাড ম্যাক্স ফিউরির সঙ্গে কিছু অংশে কল্কির মিল খুঁজে পেয়েছেন এই অভিনেতা।

এরপরই নীতিশ জানান, কল্কির সিক্যুয়েলে ‘কর্ণ’ তথা প্রভাসের মৃত্যু হবে। কর্ণকে অশ্বত্থমা ও 'শ্রীকৃষ্ণ মুক্তির পথ দেখালেও তিনি ও পথে হাঁটবেন না। এ ছাড়াও নির্মাতাকে এই অভিনেতা পরামর্শ দেন, কল্কির সিক্যুয়েলে শ্রীকৃষ্ণের মুখ আঁধারে রাখার কোনো প্রয়োজন নেই।

রেকর্ড ভেঙেচুরে এগিয়ে চলেছে কল্কি। এর মধ্যে ছবিটির বিষয়ে অভিনেতা নীতিশের মন্তব্য দর্শকদের আগ্রহে বাড়তি মাত্রা যোগ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১০

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১১

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১২

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৪

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৫

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৬

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৭

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৮

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৯

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২০
X