বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৫, ১১:২৭ এএম
আপডেট : ১১ জুন ২০২৫, ১১:৩৩ এএম
অনলাইন সংস্করণ

সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে জনপ্রিয় মডেলের আত্মহত্যা

অঞ্জলি ভারমোরা। ছবি : সংগৃহীত
অঞ্জলি ভারমোরা। ছবি : সংগৃহীত

জনপ্রিয় মডেল অঞ্জলি ভারমোরা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত শনিবার নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, মডেল অঞ্জলি আত্মহত্যা করেছেন বলে মনে হচ্ছে। তিনি সম্ভবত অনেক দিন ধরে প্রবল মানসিক চাপে ছিলেন। হয়তো তার জেরেই এমন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শুরু হয়েছে।

অঞ্জলির পরিবার পুলিশকে জানিয়েছে, তার বাগদান হয়েছিল এবং এই বছর বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু তার হবু শাশুড়ি মারা যাওয়ায় বিয়ে আগামী বছর অর্থাৎ ২০২৬ সাল পর্যন্ত স্থগিত করা হয়।

অঞ্জলির পরিবার আরও জানায়, তার আত্মহত্যার সময় পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। ফিরে এসে দেখতে পান অঞ্জলির ঘরটি ভেতর থেকে বন্ধ। পরে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, মরদেহ উদ্ধারের আগের দিন ইনস্টাগ্রামে একটি রিল পোস্ট করেছিলেন অঞ্জলি ভারমোরা। সেখানে তিনি লিখেছিলেন, ‘আজ বুঝলাম, আমি তোমার যোগ্য নই।’

আরেকটি পোস্টে তিনি লিখেছিলেন, ‘সব কিছু হারালে কিছু যায় আসে না, কিন্তু ভালোবাসা হারিয়ে গেলে কষ্ট হয়।’

উল্লেখ্য, অঞ্জলি ভারমোরা ভারতের গুজরাটের জনপ্রিয় মডেল ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ফ্রিল্যান্স মডেল হিসেবে কাজ করছেন। ফ্যাশন শ্যুট, টেক্সটাইল এবং বাণিজ্যিক মডেলিং প্রকল্পে সক্রিয় ছিলেন তিনি। তার ইনস্টাগ্রাম প্রোফাইলে ৩৭ হাজারের বেশি ফলোয়ার রয়েছে।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X