বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০ এএম
অনলাইন সংস্করণ

হঠাৎ অসুস্থ সালমান খান

সালমান খান । ছবি : সংগৃহীত
সালমান খান । ছবি : সংগৃহীত

হিমালয়ের কোল ঘেঁষে শুটিং চলছিল সালমান খানের নতুন ছবি ‘ব্যাটল অব গালওয়ান’-এর। পাহাড়ি ঝোড়ো হাওয়া, হাড় কাঁপানো ঠান্ডা আর শ্বাসরুদ্ধকর উচ্চতা, সব মিলিয়ে যেন বাস্তব যুদ্ধক্ষেত্র। ঠিক সেই সময়েই ঘটে গেল অপ্রত্যাশিত ঘটনা! শুটিংয়ের মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন বলিউডের ভাইজান সালমান খান। অক্সিজেনের ঘাটতি আর জমাট ঠান্ডার মধ্যে প্রাণপণ অ্যাকশন দৃশ্য করতে গিয়ে চোটও পান তিনি। ফলে মুহূর্তেই থমকে যায় পুরো শুটিং সেট।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, লাদাখের যে জায়গায় সালমান শুটিং করছিলেন সেখানকার তাপমাত্রা ছিল ১০ ডিগ্রিরও নিচে, ছিল অক্সিজেনের অভাবও। প্রায় ১৫ দিন ধরে সিনেমার শুটিং করছিলেন সালমান। অ্যাকশন দৃশ্যে শুটিং করতে গিয়েই আহত হন অভিনেতা।

চিকিৎসকের কথায়, সালমানের চোট খুব একটা গুরুতর নয়। তবে বিশ্রাম দরকার। এই মুহূর্তে মুম্বাইয়েই রয়েছেন এই অভিনেতা। বাড়িতেই বিশ্রামে রয়েছেন তিনি। সালমান একটু সুস্থ হলেই, ফের মুম্বাইয়ে এই ছবির শুটিং শুরু হবে।

এর আগে সোশাল মিডিয়ায় তার আগামী ছবি ‘ব্যাটল অব গালওয়ান’ এর প্রথম ঝলক শেয়ার করেছিলেন সালমান। সে সময় বরফ উপত্যকায় অভিনেতা দেখা যায় একেবারে মারকুটে অবতারে। রক্তাক্ত শরীরে, সলমনের অ্য়াকশন প্যাকড চেহারায় ফের অনুরাগীদের মধ্যে হইচই ফেলে দিয়েছিলেন সালমান।

অপূর্ব লাখিয়ার পরিচালনায় এ সিনেমায় সালমানের পাশাপাশি অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং, অঙ্কুর ভাটিয়া, অভিলাস চৌধুরী সহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / ৩০ দিনের মধ্যে বেনজীরকে দেশে ফেরানোর চেষ্টা চলছে

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

আত্মসমর্পণ করলেন আমির হামজা

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

১০

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

১১

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

১২

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

১৩

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৪

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

১৫

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

১৬

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

১৭

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১৮

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

১৯

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

২০
X