বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

সমালোচনা নিয়ে মুখ খুললেন ইব্রাহিম

ইব্রাহিম আলি খান। ছবি : সংগৃহীত
ইব্রাহিম আলি খান। ছবি : সংগৃহীত

প্রথম ছবিতেই যেন প্রবল ঝড়ের মুখে পড়েছেন নবাগত নায়ক সাইফপুত্র ইব্রাহিম আলি খান। ‘নাদানিয়া’ দিয়ে বলিউডে পা রাখতেই চরম সমালোচনায় জর্জরিত হন তিনি। ছবির ব্যর্থতা নিয়ে এতদিন নীরব ছিলেন তিনি। অবশেষে মুখ খুললেন ইব্রাহিম, জানালেন নিজের মনের কথা।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন যে, তার অভিনীত প্রথম ছবি ‘নাদানিয়া’ ‘সত্যিই খারাপ ছবি’ ছিল। কিন্তু একই সঙ্গে তিনি সমালোচকদের প্রতি এক বিশেষ বার্তাও দিয়েছেন।

বলিউডে ‘নেপোটিজম’ বিতর্ক পুরোনো। তারকা সন্তানদের ছবি ফ্লপ হলে অনেক ক্ষেত্রেই যেন সমালোচনার মাত্রা কয়েক গুণ বেড়ে যায়। ইব্রাহিমের ক্ষেত্রেও এমনটাই ঘটেছে বলে মনে করছেন অনেকে।

‘নাদানিয়া’ ছবিতে তার অভিনয়, অভিব্যক্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা ও ট্রলিংয়ের শিকার হতে হয়েছিল তাকে। নিজের প্রথম ছবির ব্যর্থতা নিয়ে ইব্রাহিম বলেন, “কিছুদিন আগেও সবাই আমার অভিনয় জগতে অভিষেকের অপেক্ষায় ছিলেন। কিন্তু ‘নাদানিয়া’ মুক্তির পর সেই উত্তেজনা একেবারে তলানিতে ঠেকল। অনবরত ট্রল করা হলো আমাকে। ‘ওর দ্বারা সম্ভব নয়’, এই কথাটি বারবার শুনতে শুনতে খুব কষ্ট হতো। আমি সবার সামনে স্বীকার করতে চাই যে সিনেমাটা সত্যিই খারাপ ছিল।”

তিনি আরও বলেন, ‘আরে, চলো ওকে ট্রল করি’ এটা যেন একটা নিয়ম হয়ে উঠেছিল। কিছু মানুষ তো অন্য কেউ ট্রল করছে বলে তাতে যোগ দিয়েছিলেন, কিন্তু নিজেরা হয়তো সিনেমাটাই দেখেননি। এটা অপ্রত্যাশিত। সবশেষে ইব্রাহিম বলেন, ‘ভবিষ্যতে আমি যদি ব্লকবাস্টার ছবি উপহার দিই, তাহলেও একই পরিমাণ উন্মাদনা চাই আমি।’

উল্লেখ্য, শৌনা গৌতম পরিচালিত ‘নাদানিয়া’ ছবিতে ইব্রাহিমের বিপরীতে দেখা গিয়েছিল খুশি কাপুরকে এবং ছবিটি প্রযোজনা করেন করণ জোহর।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১১

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১২

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৩

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৪

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৫

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৬

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৭

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৮

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৯

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

২০
X