বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ে করেছেন সেই রুবিনা

রুবিনা আলি কুরেশি। ছবি : সংগৃহীত
রুবিনা আলি কুরেশি। ছবি : সংগৃহীত

অস্কারজয়ী ভারতীয় সিনেমা ‘স্লামডগ মিলিয়নিয়ারে’র সেই রুবিনা আলি কুরেশি (২৪) আবদ্ধ হলেন বিয়েবন্ধনে। শুক্রবার (১৭ নভেম্বর) মুম্বাইয়ের উদ্যোক্তা মোহাম্মদ সাব্বির জোড়িওয়ালার সঙ্গে বিয়ে হয় তার। দুজনের মধ্যে দীর্ঘদিনের জানাশোনা ছিল। মুম্বাইয়ের বদ্রি মসজিদে বিয়ে সম্পন্ন হয় তাদের। খবর ইন্ডিয়া টুডে ডটইন। বিয়ের ছবি ইনস্টাগ্রাম পোস্ট করে রুবিনা লিখেছেন, জীবনে নতুন পথে যাত্রা। মিস কুরেশি থেকে মিসেস জোড়িওয়ালা।

মোহাম্মদ সাব্বির ছিলেন রুবিনার প্রতিবেশী। জানাশোনার পর ধীরে ধীরে ঘনিষ্ঠ হতে থাকেন তারা। পরিশেষে বিয়ে।

রুবিনা বলেন, আমি খুব সুখী। অনেক বছর আগে থেকে মোহাম্মদ আমার পরিচিত। আমরা এখন স্বামী-স্ত্রী। আমাদের স্বপ্ন সত্য হলো। মনে হচ্ছে এটা আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন। আমাদের পাশে রয়েছেন পরিবারের সদস্যরা। তাদের আশীর্বাদ আছে আমাদের ওপর।

তাদের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন প্রায় একশ অতিথি। অনুষ্ঠান চলেছে দুদিন। তবে তার স্লামডগ মিলিয়নিয়ারের বন্ধুরা যোগ দেননি। তাদের অনেকের সঙ্গে তার যোগাযোগ নেই বলে জানা গেছে।

রুবিনা এখন একটি বিউটি পার্লারের মালিক। বর্তমানে তিনি পেশাদার বিউটিশিয়ান, মেকআপ ও চুলের আর্টিস্ট।

উল্লেখ্য, স্লামডগ মিলিয়নিয়ারে ১৫ বছর আগে ‘লতিকা’ নাম ভূমিকায় অভিনয় করে বেশ পরিচিতি পান রুবিনা আলি। তখন তার বয়স ছিল ৮ বছর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১০

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১১

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১২

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৩

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৪

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৫

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৬

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৭

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৮

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৯

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

২০
X