বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৫ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

‘নারী আসক্তি আছে রাজের, ধরাও পড়েছেন হাতেনাতে’

পরীমণির আইনজীবী মো. শাহীনুজ্জামান ও চিত্রনায়ক শরীফুল রাজ। ছবি : সংগৃহীত
পরীমণির আইনজীবী মো. শাহীনুজ্জামান ও চিত্রনায়ক শরীফুল রাজ। ছবি : সংগৃহীত

চিত্রনায়ক শরীফুল রাজকে ডিভোর্স লেটার দিয়েছেন আলোচিত নায়িকা পরীমণি। এতো দিনের সম্পর্ক দূরে ঠেলে হঠাৎ এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ জানালেন পরীমণির আইনজীবী মো. শাহীনুজ্জামান।

তিনি বলেন, নারী আসক্তি রয়েছে রাজের। হাতে নাতে ধরাও পড়েছেন তিনি কয়েকবার। এসব আচরণে অতিষ্ঠ হয়ে ডিভোর্স ফাইল করেছেন পরীমণি।

বুধবার (২০ সেপ্টেম্বর) গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এর আগে গত সোমবার পরী ডিভোর্স লেটার পাঠান। যা মুসলিম আইন অনুযায়ী তিন মাস পর কার্যকর হবে বলেও তিনি জানান।

‘গুণিন’ সিনেমার শুটিং করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান পরীমণি ও শরীফুল রাজ। পরীমণি ও শরীফুল রাজ ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন। তবে পারিবারিকভাবে ২০২২ সালের ২২ জানুয়ারি ঘরোয়াভাবে আবার তাদের বিয়ে হয়। ২০২২ সালের ১০ আগস্ট তাদের ঘরে আসে ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য।

এরপর বিভিন্ন সময়ে তাদের সম্পর্কের টানাপড়েন বা বিচ্ছেদের আভাস মিললেও আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

এর আগে গত বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর সম্পর্ক বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছিলেন এই নায়িকা। তখন তিনি ফেসবুকে লেখেন, ‘আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’

এই ঘটনার পরে চলতি বছরের ৩০ মে মধ্যরাতে নায়ক শরীফুল রাজের ফেসবুক থেকে নায়িকা তানজিন তিশা, নাজিফা তুষি ও সুনেরাহ বিনতে কামালের ব্যক্তিগত মুহূর্তের কয়েকটি ছবি ও ভিডিও ক্লিপস প্রকাশ করা হয়।

সে সময় এই ঘটনায় পরীমণি গণমাধ্যমকে জানান, ‘আমি তো সুনেরাহ নামের ওই অভিনেত্রীকে চিনিই না। ওর সঙ্গে আমার কখনো কথাই হয়নি। এখন যদি রাজের সঙ্গে আমার বিচ্ছেদ হয় তাহলে আমি ওই মেয়েকেই দায়ী করব। মেয়েটার নামে মামলা করব।’

তখন শরীফুল রাজের সঙ্গে দাম্পত্য জীবনের টানাপড়েন নিয়ে তিনি বলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে অনেক কিছুই তো হয়। তবে বাসা থেকে বের হওয়ার মতো তো কিছু হয়নি। অথচ রাজ বাসায় নেই কতদিন! এত দিন বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে একটিবারও আমার ও বাচ্চার খোঁজ নেয়নি। আমি সংসার করার তো কম চেষ্টা করছি না। পারছিটা কই? একটার পর একটা ইস্যু চলেই আসছে। যে রাজকে বিয়ে করেছিলাম সেই রাজকে অনেক ভালোবাসি।’

২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পরীমণির। সে বছর ‘রানা প্লাজা’ ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন তিনি। পরীমণি অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে ‘ভালোবাসব তোমায়’, ‘মহুয়া সুন্দরী’, ‘রক্ত’ ও ‘স্বপ্নজাল’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণ হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১০

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১১

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১২

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৩

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৪

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৫

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৬

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৭

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১৮

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১৯

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

২০
X