বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

ছাড়পত্র পেল অপু-নিরবের সিনেমা

ছায়াবৃক্ষ সিনেমায় নিরব-অপু। ছবি : সংগৃহীত
ছায়াবৃক্ষ সিনেমায় নিরব-অপু। ছবি : সংগৃহীত

চা-বাগানের শ্রমিকদের নিত্যদিনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ছায়াবৃক্ষ’। ছবিটির শুটিং হয়েছে রাঙ্গুনিয়া ও শ্রীমঙ্গলের চা বাগানে। ২০১৯-২০ অর্থবছরের সরকারি অনুদানে চলচ্চিত্রটি তৈরি করেছেন বন্ধন বিশ্বাস। এতে মুখ্য দুই চরিত্রে অভিনয় করেছেন নিরব হোসেন ও অপু বিশ্বাস। দুজনকেই চা-শ্রমিকের ভূমিকায় দেখা যাবে।

মুক্তির জন্য প্রস্তুত ছায়াবৃক্ষ। সম্প্রতি মিলেছে সেন্সর ছাড়পত্র। চলতি বছরের নভেম্বরেই সারা দেশে ছবিটি মুক্তি দিতে চান নির্মাতা।

চরিত্রের প্রয়োজনে এ সিনেমায় অভিনয়শিল্পীদের মুখ কালো করে মেকআপ করা হয়েছে। ছবিতে নিরব অভিনয় করেছেন অনুপ চরিত্রে, অপু বিশ্বাসের চরিত্রের নাম তুলি।

নিরব বলেন, ‘চা-শ্রমিকদের যাপিতজীবনের নানা দিক তুলে ধরা হয়েছে সিনেমায়। আমি নিজেও তাদের সম্পর্কে নতুন অনেক কিছু জেনেছি। আশা করি দর্শক সিনেমাটি উপভোগ করবেন।’

অপু বিশ্বাস বলেন, ‘গল্পটা খুব সুন্দর। সিনেমায় সাধারণত এমন গল্প দেখা যায় না। গল্প ও চরিত্রের প্রয়োজনেই নানা ধরনের প্রস্তুতি নিতে হয়েছিল আমাদের।’ নিরব-অপু ছাড়াও এতে অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, সুমিত সেনগুপ্ত, মাহমুদুল ইসলাম, শতাব্দী ওয়াদুদ, বড়দা মিঠু, ইকবাল আহমেদ, সুস্মি রহমান প্রমুখ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X