রবিউল ইসলাম রুবেল
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০৯:১৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রেম করছেন তটিনী!

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ছোট পর্দার তরুণ অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। এই সময়ের সম্ভাবনাময় এই অভিনেত্রীর অনেকটা জমকালো আয়োজনেই অভিনয়ে যাত্রা শুরু হয়েছিল। খুব কম সময়ে অল্প কাজ দিয়ে পরিচিত হয়ে ওঠেন তিনি।

সময়টা ভালোই যাচ্ছে মডেল ও অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীর। এর মধ্যেই জানা গেল নতুন খবর। এ অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র কালবেলাকে জানান, প্রেম করছেন তটিনী! তবে কে সুহাসিনীর মনের মানুষ? তাও জানালেন সূত্রটি। বললেন, ‘আরেক জনপ্রিয় অভিনেতা ইয়াস রোহানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এ অভিনেত্রী। বেশ কিছুদিন থেকে তাদের আলাদা ঘুরতেও দেখা গেছে।’

নাম না প্রকাশ করার শর্তে এক নির্মাতা কালবেলাকে জানান, ‘তটিনী নিঃসন্দেহে একজন ভালো অভিনেত্রী। আমার সঙ্গে কাজের অভিজ্ঞতাও অনেক ভালো। শুটিং সেটে ইয়াস রোহান-তটিনীর প্রেমের বিষয়টি আমি জানতে পারি।’

বিষয়টি নিয়ে ইয়াস রোহানের বক্তব্য না পাওয়া না গেলেও অভিনেত্রী তটিনী কালবেলাকে বলেন, ‘আমি অনেক অন্তর্মুখী। অনস্ক্রিন আমার কারও সঙ্গে এতটা জমে না। কিন্তু ইয়াস ভাইয়ার সঙ্গে আমি খুব ক্লোজ। আগেও বেশকিছু কাজ একসঙ্গে করেছি। অনেক আগে থেকে আমাদের পরিচয়। সে জায়গা থেকে আমাদের সম্পর্কটা খুব ভালো। আর ইয়াস ভাইয়ার সঙ্গে আমাদের অনস্ক্রিন কেমেস্ট্রি দর্শক অনেক পছন্দ করে। এজন্য অনেকেই এটা বলে। তবে এ রকম কিছুই না। উনি আমার অনেক সিনিয়র এবং আমার প্রিয় একজন সহশিল্পী।’

বর্তমান ব্যস্ততা নিয়ে এ অভিনেত্রী আরও বলেন, ‘বর্তমান ব্যস্ততা নাটক নিয়েই। এর মাঝে সৈয়দ শাকিলের পরিচালনায়ই একটি ওটিটির কাজ করেছি। সেখানে আমার বিপরীতে ছিলেন জিয়াউল ফারুক অপূর্ব। সম্প্রতি এটার দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।’

ক্যারিয়ারের শুরুটা বিজ্ঞাপন দিয়ে হলেও তটিনীর পূর্ণ মনোযোগ এখন অভিনয়ে। উনিশে যাত্রা শুরু এরপর কাজ করেছেন বহু বিজ্ঞাপনে। এরপর সৈয়দ শাওকী পরিচালিত ‘তাকদীর’ ওয়েব ফিল্মে প্রথম অভিনয় করেন। ২০২১ সালে ধারাবাহিক নাটক ‘হাউস নং ৯৬’ দিয়ে দর্শক মহলে দারুণ পরিচিতি পান। পরের বছর ‘কল্পনা’ আর ‘সুহাসিনী’ দিয়ে তুমুল আলোচনায় আসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের পরিবর্তনের সম্ভাবনাকে গলা টিপে হত্যা করেছেন ইউনূস : রাশেদ খান

‘লটকনের রাজধানী’ নরসিংদী / বাম্পার ফলনে চাষিদের মুখে ফুটেছে স্বস্তির হাসি

লেবানন থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের সময়সূচি চায় ইরান 

ব্রাজিলের ক্লাবে ফেরার ইঙ্গিত দিলেন আর্জেন্টিনার ফুটবলার

জাতীয় ছাত্রশক্তির নেতাদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

পর্দার গল্পে নিজের জীবনের ছায়া, আবেগে ভেঙে পড়লেন মিম

২৪ ঘণ্টার ২২ ঘণ্টায় লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন

এবার নিজেদের ‘বেঞ্চ পাওয়ার’ দেখালেন স্কালোনি

আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক ভাইরাল আজাদ মেম্বার গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধাপরাধের বিচার নিশ্চিত করার নির্দেশ মোজতবা খামেনির

১০

আষাঢ়ের আবহে ‘মেঘ’ নিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা

১১

সুইমিংপুল নেই, তবু আন্তঃবিশ্ববিদ্যালয় সাঁতারে চ্যাম্পিয়ন যবিপ্রবির মেয়েরা

১২

স্কুল ফিডিংয়ের ডিম-পাউরুটি আত্মসাৎ: সেই প্রধান শিক্ষিকাকে তলব

১৩

বিএফএর ‘একতরফা’ নির্বাচন বন্ধ করে আহ্বায়ক কমিটি গঠনের দাবি

১৪

জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটসের উদ্যোগে ‘হেলথ পার্লামেন্ট বাংলাদেশ’ গোলটেবিল আলোচনা

১৫

চেকিয়া ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান

১৬

অভাবের কাছে হার মানেনি স্বপ্ন, ভর্তিচ্ছু ছাত্রীর পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা 

১৭

ভাতাভোগী ক্রীড়াবিদের সংখ্যা ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৮

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার মাঝেই আরও উন্নত অস্ত্র তৈরি করেছে ইরান

১৯

সিআইডি ও হাইওয়ে পুলিশ পেল নতুন প্রধান

২০
X