বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০৭:২২ এএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৭:৪৭ এএম
অনলাইন সংস্করণ

ফেরদৌস ভাইয়ের জয় হওয়া উচিত : চয়নিকা চৌধুরী

চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও নির্মাতা চয়নিকা চৌধুরী। ছবি : সংগৃহীত
চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও নির্মাতা চয়নিকা চৌধুরী। ছবি : সংগৃহীত

কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এ নিবাচনে ঢাকা ১০ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে লড়াই করছেন আওয়ামী প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। এই অভিনেতার প্রশংসা করে ফেসবুকে নাতিদীর্ঘ একটি পোস্ট নিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। তার লেখায় উঠে এসেছে ফেরদৌসের সুন্দর আচরণের বর্ণনা। নির্মাতা মনে করেন, এবারের নির্বাচনে ফেরদৌসের জয় পাওয়া উচিত।

শনিবার রাতে চয়নিকা তার পোস্টে লেখেন, ফেরদৌস আহমেদ, আমার দেখা দারুণ একজন মানুষ। সেই ‘হঠাৎ বৃষ্টি’ থেকে তাকে চিনি এবং অবশ্যই জানি। তার ব্যবহার, মানবীয় গুণ অসাধারণ। আনন্দধারাতে আসলে মাঝে মাঝে দেখা হতো, কথা হতো, আড্ডাও হতো। তার অভিনয় দেখে কেঁদেছিলাম ফারিয়া হোসেনের লেখা নির্মাণে একটি নাটক দেখে বিটিভিতে।

তিনি আরও লেখেন, সদা হাস্যময়ী ফেরদৌস ভাই’র সাথে দেখা হলেই খুব সুন্দর ব্যবহার করেন, যে কারণে মন বড় হয়ে যায়। সব সময় বিপদে আপদে খোঁজ নেন। অথচ কখনোই তার সাথে আমার কোনো কাজই করা হয়নি। আমার যে কোনো ভালো কাজ দেখে তিনি প্রশংসা করেন।

নির্মাতা লিখেছেন, ২০১৮ সালে নির্বাচন এর সময় শমী কায়সারের বদৌলতে যখন ‘আমরা বাংলাদেশের পক্ষে’ নির্মাণ করি, তখন তাকে অনেক কাছের থেকে দেখেছি যে দেশকে নিয়ে তিনি কেমন করে ভাবেন। ভালো চিন্তা করেন। তাকে আজ অবধি কোনোদিন বিতর্কে জড়াতে দেখিনি।

তিনি আরও লেখেন, ফেরদৌস ভাই তার জীবনবোধ, কাজ, অভিনয়, সংসার সবদিক থেকেই সার্থক।

আগামীকাল নির্বাচন। আর সেই মানুষটি এইবার ঢাকা আসন ১০ এ অংশগ্রহণ করছে। অনেক বড় ব্যাপার।

পরিশেষে নির্মাতা লেখেন, ফেরদৌস ভাই,আপনার জন্য অনেক অনেক শুভ কামনা। আপনার মতো সুশিক্ষিত, দেশপ্রেমিক, দায়িত্বশীল মানুষের জয় হওয়া উচিত। জয় হোক এই প্রার্থনা।

অনেক অনেক সুন্দর হোক এই পথ চলা। সুশিক্ষিত মানুষের হাতে থাকুক আমার এই দেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X