বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ০২:৫৮ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০৩:২৩ পিএম
অনলাইন সংস্করণ

র‌্যাপারের কুপ্রস্তাব নিয়ে মুখ খুললেন তার শাশুড়ি

র‍্যাপার কানইয়ে ও তার শাশুড়ি। ছবি : সংগৃহীত
র‍্যাপার কানইয়ে ও তার শাশুড়ি। ছবি : সংগৃহীত

শাশুড়ির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে চেয়েছেন র‍্যাপার কানইয়ে ওয়েস্ট। মার্কিন এই গায়কের বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেন তারই স্ত্রী বিয়াঙ্কা সেন্সরি। খবর : ডেইলি মেইল

বিয়াঙ্কার অভিযোগ, আলেকজান্দ্রা সেন্সরির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে চেয়েছিলেন তার ৪৭ বছরের স্বামী। আলেকজান্দ্রা সম্পর্কে বিয়াঙ্কার মা হন।

গত ৮ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কাউন্টি আদালতে এ বিষয়ে দায়ের করা এক মামলায় উল্লেখ করা হয়, ২০২২ সালের ২৮ সেপ্টেম্বর কানইয়ে ও বিয়াঙ্কার মধ্যে টেক্সট মেসেজে কথোপকথন হয়। তাতে দেখা যায় র‍্যাপার তার স্ত্রীকে লিখেছিলেন, ‘তোমার মা চলে যাওয়ার আগে আমি তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাই।’

কানইয়ের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার পর সমালোচনার ঝড় বইছে মার্কিন গানপ্রেমীদের মধ্যে। একপর্যায়ে বিষয়টি নিয়ে সরব হন কানইয়ের শাশুড়ি আলেকজান্দ্রা সেন্সরি।

১৪ অক্টোবর ডেইলি মেইলকে আলেকজান্দ্রা সেন্সরির বলেন, ‘এই মামলার অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। এই সময়ে বিষয়টি নিয়ে গোপনীয়তার অনুরোধ করছি।’

সোমবার অস্ট্রেলিয়ার মেলবোর্নের একটি মার্কেটে কেনাকাটা করতে দেখা গেছে আলেকজান্দ্রাকে। সেই মুহূর্তের কিছু ছবিও প্রকাশিত হয়েছে গণমাধ্যমে।

এমন অভিযোগ ছাড়াও কানইয়ের বিরুদ্ধে মাদক সেবন ও যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেছেন তার সাবেক সহকারী লরেন পিসিওটা।

লরেনের অভিযোগ, স্টুডিওতে কাজের সময় তার পানীয়র মধ্যে অজ্ঞাত মাদক মিশিয়ে তার ওপর যৌন নির্যাতন চালিয়েছেন র‌্যাপার কানইয়ে। পরে কোম্পানি থেকে বরখাস্ত করা হয় তাকে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১০

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১১

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৩

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৪

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৫

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৬

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৭

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৮

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৯

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

২০
X