বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

সাফায় মুগ্ধ দর্শক

অভিনেত্রী সাফা কবির। ছবি: সংগৃহীত
অভিনেত্রী সাফা কবির। ছবি: সংগৃহীত

সাফা কবির এ প্রজন্মের অন্যতম একজন জনপ্রিয় অভিনেত্রী। তার অভিনীত বহু নাটকে দর্শক মুগ্ধ হয়েছেন। কয়েক দিন আগেই ইউটিউবে প্রকাশ পেল সাফা কবির অভিনীত নতুন খণ্ড নাটক ‘হ্যাপা’। এ নাটকটির গল্প রচনা ও পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। মাত্র ছয় দিন আগে ইউটিউবে প্রকাশিত ‘হ্যাপা’ নাটকটি এরই মধ্যে ২৭ লাখেরও বেশি দর্শক উপভোগ করেছেন। নাটকে সাফা কবিরের বিপরীতে রয়েছেন মুশফিক আর ফারহান।

এ নাটক নিয়ে সাফা কবির বলেন, “সত্যি বলতে কি, আমরা যারা অভিনয় করি দর্শকের জন্যই তো করি। দর্শকের যেন নাটকের গল্প ভালো লাগে, আমার অভিনীত চরিত্রটি ভালো লাগে; সেই বিষয়ে সজাগ থাকার চেষ্টায় থাকি। ‘হ্যাপা’ নাটকটির গল্পটা ব্যতিক্রম। যে কারণে দর্শকের ভালো লাগছে। আমার বিশ্বাস, এ নাটকটি দর্শকের দিন যত যাবে ভালোলাগা আরও বাড়বে। আরও অনেক দর্শক এ নাটক উপভোগ করবেন এমনটাই প্রত্যাশা আমার। ধন্যবাদ মাহমুদ মাহিন ভাইকে এত চমৎকার গল্পে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। আমার সহশিল্পী মুশফিক ফারহানকেও ধন্যবাদ। কারণ এ নাটকে আমাদের কাজের রসায়নটা চমৎকার ছিল। আশা করি আগামীতেও আমরা একসঙ্গে আরও ভালো ভালো গল্পে কাজ করব।”

এদিকে কিছুদিন আগেই সাফা কবির ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’-এ ‘বেড নং ৩’ নাটকে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে সম্মাননা লাভ করেন। ভিকি জাহেদ পরিচালিত এ নাটকে তার সহশিল্পী ছিলেন তৌসিফ মাহবুব। কিছুদিন আগেই বিঞ্জে মুক্তি পেয়েছে সাফা কবির অভিনীত ‘প্রতিধ্বনি’ নাটকটি। এটি নির্মাণ করেছেন শিকদার ডায়মন্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X