বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৫ পিএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

আজ টিএসসিতে ‘আমার ভাষার গান’ কনসার্ট

আজ টিএসসিতে ‘আমার ভাষার গান’ কনসার্ট। ছবি: সংগৃহীত
আজ টিএসসিতে ‘আমার ভাষার গান’ কনসার্ট। ছবি: সংগৃহীত

২১ ফেব্রুয়ারি বাংলা ভাষাভাষী মানুষের জন্য একটি বিশেষ দিন। ১৯৫২ সালের এ দিনে বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন আবুল বরকত, আবদুল জব্বার, আবদুস সালামসহ দেশের অনেক বীরসন্তান। তাদের স্মরণ করে জাতি অমর একুশে, ভাষাশহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে। এ দিনটি উপলক্ষে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি কর্তৃক টিএসসির অডিটোরিয়ামে আয়োজিত হতে যাচ্ছে ‘আমার ভাষার গান ২০২৫’ শিরোনামে কনসার্ট। যেখানে গান গাইবে দেশের জনপ্রিয় আটটি ব্যান্ড।

কনসার্ট নিয়ে ব্যান্ড সহজিয়ার পক্ষ থেকে ভোকাল রাজু বলেন, ‘টিএসসিতে আমরা সাত বছর পর কোনো কনসার্ট করতে যাচ্ছি। বিষয়টি আমাদের জন্য আনন্দের। তবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন সেখানে গান করার সুযোগ পাওয়া আমাদের জন্য আরও বেশি আনন্দের। আপনারা সময় পেলে আজ চলে আসুন টিএসসির অডিটোরিয়ামে। ব্যান্ড সহজিয়া ছাড়াও আরও সাতটি ব্যান্ড তাদের পছন্দের গান করবে। আশা করি অনেক আনন্দ হবে।’

কনসার্ট নিয়ে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মাতৃভাষা দিবসে সবাইকে বাংলা ভাষায় গান শোনাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির এ আয়োজন। সবাইকে আমন্ত্রণ। টিকিট মূল্য মাত্র ২০০ টাকা। ‘আমার ভাষার গান ২০২৫’ শিরোনামের এ কনসার্টের লাইনআপে থাকছে—আর্বোভাইরাস, মেকানিক্স, সহজিয়া, ওউনড, সিন, ইমপ্লিসিট, জংশন ও নিভানিয়া। টিএসসি, বাংলা একাডেমির গেট, এফবিএস এবং সেন্ট্রাল লাইব্রেরির সামনে ছাড়াও অনলাইনে পাওয়া গেছে এর টিকিট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

১০

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

১১

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১২

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

১৩

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

১৪

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

১৫

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

১৬

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

১৭

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

১৮

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১৯

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

২০
X