কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ০২:০১ পিএম
অনলাইন সংস্করণ

তামিমকে নিয়ে শাকিব খানের ফেসবুক স্ট্যাটাস

শাকিব খান ও তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
শাকিব খান ও তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলের জনপ্রিয় ক্রিকেটার তামিম ইকবালের হার্ট অ্যাটাকের খবরে তার সুস্থতা কামনা করে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন ঢালিউড তারকা শাকিব খান।

সোমবার (২৪ মার্চ) দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তামিমের সুস্থতা কামনা করেন।

ফেসবুক স্ট্যাটাসে শাকিব খান লেখেন, বাংলাদেশ ক্রিকেটের গর্ব তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রার্থনা করি, আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন।

এর আগে ঢাকা প্রিমিয়ার লিগে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল। সাভারের বিকেএসপির মাঠে ম্যাচ চলাকালীন বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে, তামিমকে বিকেএসপির কাছাকাছি ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোহামেডানের ম্যানেজার তরিকুল ইসলাম জানিয়েছেন, শুরুতে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পরিকল্পনা ছিল। তবে হেলিকপ্টারে স্থানান্তর করার মতো শারীরিক উন্নতি না হওয়ায় সাভারেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

চিকিৎসকদের তত্ত্বাবধানে তামিমের এনজিওপ্লাস্টি ও অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা চলছে। রিংও পরানো হয়েছে, এই মুহূর্তে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বিসিবি ও তার পরিবার থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না এলেও জানা গেছে, তার অবস্থা কিছুটা উন্নতির দিকে।

টস করে ম্যাচ শুরু করলেও অসুস্থতা অনুভব করায় মাঠ ছেড়ে বেরিয়ে যান তামিম। বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও অবস্থার উন্নতি না হওয়ায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে তামিমের শারীরিক অবস্থার খবরে ক্রিকেটাঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সতীর্থরা, ভক্তরা ও ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটসম্যান দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবেন—এটাই সবার প্রত্যাশা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১০

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১১

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১২

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৩

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৪

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৫

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৬

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৮

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৯

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

২০
X