বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ব সুন্দরীর আসনে হানিয়া আমির

হানিয়া আমির। ছবি : সংগৃহীত
হানিয়া আমির। ছবি : সংগৃহীত

বিশ্বমঞ্চে পাকিস্তানের গৌরবের নতুন পালক যোগ হলো হানিয়া আমিরের হাত ধরে। সৌন্দর্য, অভিনয় ও জনপ্রিয়তায় ভক্তদের মন জয় করা এই তরুণী অভিনেত্রী জায়গা করে নিয়েছেন বিশ্বের সবচেয়ে সুন্দরী অভিনেত্রীদের তালিকায়। মার্কিন যুক্তরাষ্ট্রের নামকরা ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি) প্রকাশিত ২০২৫ সালের এই মর্যাদাপূর্ণ তালিকায় তৃতীয় স্থান দখল করে পাকিস্তানকে পৌঁছে দিয়েছেন নতুন উচ্চতায়।

জানা যায়, আইএমডিবির এই তালিকা শুধু বাহ্যিক সৌন্দর্যের ওপর ভিত্তি করে তৈরি হয় না, বরং এতে তারকাদের প্রতিভা, জনপ্রিয়তা এবং দর্শকদের ওপর তাদের প্রভাবও বিবেচনা করা হয়। তালিকায় ভারত থেকে স্থান পেয়েছেন একজন, চীন থেকে একজন এবং পাকিস্তান থেকে একজন। এছাড়াও রয়েছেন আরও অনেক বৈশ্বিক তারকা।

তালিকায় প্রথম স্থানে আছেন মার্কিন অভিনেত্রী ম্যাকেনা গ্রেস, যিনি ‘গিফটেড’ এবং ‘গোস্টবাস্টারস : আফটারলাইফ’-এর মতো সিনেমা এবং ‘দ্য হ্যান্ডমেইডস টেল’-এর মতো টিভি শোতে তার অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন। তার অসাধারণ অভিনয় দক্ষতা, আত্মবিশ্বাস এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্য তিনি সুপরিচিত।

ভারতের একমাত্র অভিনেত্রী হিসেবে এই তালিকায় জায়গা করে নিয়েছেন কৃতি স্যানন, যিনি পঞ্চম স্থানে রয়েছেন। এই প্রথমবার তিনি এই তালিকায় স্থান পেলেন এবং তিনি এমা ওয়াটসন ও আনা দে আরমাসের মতো তারকাদের পেছনে ফেলেছেন।

এদিকে, পাকিস্তানের জন্য গর্ব বয়ে এনেছেন হানিয়া আমির, যিনি এই তালিকায় তৃতীয় স্থান রয়েছেন। তিনি উর্দু চলচ্চিত্র এবং টিভি শোতে তার কাজের জন্য সুপরিচিত এবং তার আকর্ষণীয় ও প্রাণবন্ত ব্যক্তিত্বের জন্য তিনি দর্শকদের কাছে বেশ প্রিয়।

চীনের সবচেয়ে জনপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম হলেন দিলরাবা দিলমুরাত, যিনি একজন মডেল, অভিনেত্রী এবং গায়িকা। তিনি তার সৌন্দর্য এবং আধুনিক স্টাইলের জন্য দারুণভাবে প্রশংসিত।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্রখাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১০

শোকেরও ছুটি নেই

১১

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১২

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৩

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৪

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৫

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৬

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৭

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৮

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৯

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

২০
X