বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় হানিয়া আমির

হানিয়া আমির। ছবি : সংগৃহীত
হানিয়া আমির। ছবি : সংগৃহীত

ঢাকায় পা রাখলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। টিভি পর্দা থেকে বড় পর্দা— সবখানেই আলো ছড়ানো এই তারকা এবার হাজির হয়েছেন বাংলাদেশে। ১৮ সেপ্টেম্বর রাতে কড়া নিরাপত্তায় ঢাকায় অবতরণ করেন তিনি। এরপর আজ দুপুরে নিজের ফেসবুক পেজ থেকে নিজের ঢাকায় অবস্থানের বিষটি নিশ্চিত করেন পাকিস্তানি এই তারকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে হানিয়া তার দুটি ছবি শেয়ার করেন। এরপর লোকেশন দেন ঢাকা। তারপর বাংলাদেশ ও পাকিস্তানের পতাকার ইমোজি দেন তিনি। তার আগে সানসিল্ক বাংলাদেশের পেজ থেকে হানিয়ার একটি ভিডিও শেয়ার করা হয়।

এর আগে একটি ভিডিও বার্তায় বাংলাদেশে আসার কথা নিজেই জানিয়েছিলেন হানিয়া। ফলে তখন থেকেই ভক্তদের মধ্যে আগ্রহ ছিল তুঙ্গে। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকায় পৌঁছেছেন এই সুন্দরী।

জানা গেছে, আগামী ২০ সেপ্টেম্বর ঢাকার বিলাসবহুল শেরাটন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হানিয়া আমির। এরপর ২১ সেপ্টেম্বর তিনি সানসিল্কের আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেবেন। শুধু তাই নয়, ঢাকায় অবস্থানকালে তিনি ভক্তদের সঙ্গে একাধিক মুহূর্ত ভাগ করবেন বলেও আয়োজক সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।

হানিয়া আমির মূলত পাকিস্তানের টেলিভিশন নাটক, ওয়েব সিরিজ ও সিনেমার জনপ্রিয় মুখ। তার প্রাণবন্ত অভিনয় ও স্বতঃস্ফূর্ত ব্যক্তিত্ব তরুণদের মাঝে ব্যাপক জনপ্রিয় করে তুলেছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১০

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১১

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১২

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৩

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৪

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৫

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৬

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৮

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৯

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

২০
X