কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ
আ.লীগের ঝটিকা মিছিল

তেজগাঁও কলেজের শিক্ষক আসকর কারাগারে

প্রতীকী ছবি : সংগৃহীত
প্রতীকী ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের ঝটিকা মিছিলে ‘নেতৃত্ব দেওয়া ও হাতবোমা ফাটানোর’ অভিযোগে করা মামলায় তেজগাঁও কলেজের বাংলা বিভাগের প্রধান শিক্ষক এসএম আশরাফুল আলম আসকরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে হাজির করে পুলিশ। এরপর আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. শরিফুল ইসলাম।

আবেদনে বলা হয়, আসামিকে জিজ্ঞাসাবাদ করে ঘটনায় জড়িত থাকার বিষয়ে ‘যথেষ্ট প্রমাণ’ পাওয়া যাচ্ছে। এ আসামি কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের মাধ্যমে ঢাকা শহরে ঝটিকা মিছিলের ‘নেতৃত্ব দিয়ে আসছেন এবং মিছিল আয়োজনের অর্থ জোগানদাতা’ বলেও তদন্তে জানা গেছে। তার কাছ থেকে ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাই চলছে। জামিনে মুক্তি পেলে আসামি পালিয়ে যেতে পারেন।

এ সময় আসামির জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী ঈসমাইল হোসেন পাটোয়ারী। অন্যদিকে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর আজিজুল হক দিদার জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। আদালতে সংশ্লিষ্ট থানার প্রসিকিউশন বিভাগের এসআই আরিফ হোসেন এ তথ্য জানিয়েছেন।

৬০ বছর বয়সী অধ্যাপক আসকর গাজীপুরের কাশিমপুর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক। গত বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ফার্মগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা যায়, গত ৭ সেপ্টেম্বর সংসদ ভবন এলাকায় আওয়ামী লীগ ঝটিকা মিছিল করে। এ ঘটনায় হাতবোমা বিস্ফোরণের অভিযোগ এনে সন্ত্রাসবিরোধী আইনে তেজগাঁও থানায় মামলা করেন উপপরিদর্শক একেএম নিয়াজউদ্দিন মোল্লা।

মামলায় বলা হয়েছে, ৭ সেপ্টেম্বর দুপুরের দিকে রাজধানীর তেজগাঁও থানাধীন মনিপুরীপাড়ার ২/এ পার্ক টাউন রেস্টুরেন্টের সামনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যানারসহ মিছিল করেন।

এক পর্যায়ে রাষ্ট্রকে ‘অস্থিতিশীল’ এবং জনমনে ‘আতঙ্ক’ সৃষ্টির জন্য পর পর দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটান তারা। পরে ১টা ৩৫ মিনিটের দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েকজনকে আটক করে, বাকিরা পালিয়ে যান।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১০

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১১

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১২

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৩

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৫

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৬

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৭

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১৮

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১৯

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

২০
X