বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ১০:৪৭ পিএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ১১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ
বললেন জায়েদ খান

আ.লীগ ক্ষমতায় না থাকলে অনেক তারকাকেই খুঁজে পাওয়া যাবে না

চিত্রনায়ক জায়েদ খান। ছবি : সংগৃহীত
চিত্রনায়ক জায়েদ খান। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকার টিকিটে এমপি হয়ে সংসদে যাওয়ার আশায় আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিনোদন জগতের একঝাঁক তারকা। এ প্রসঙ্গে চিত্রনায়ক জায়েদ খান বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে তাদের অনেকইকে খুঁজে পাওয়া যাবে না।

শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিরপুর-১ নম্বরে একটি শোরুম উদ্বোধনে এসে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

এ সময় চিত্রনায়ক জায়েদ খান বলেন, ‘আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল তখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল-মিটিং করেছি। আমাদের কাছে ছাত্রলীগ বা আওয়ামী লীগের গুরুত্বটা অনেক বেশি। আমরা ছাত্র রাজনীতি করেছি, আমরা বিরোধী দলে ছিলাম আর এখন অনেকে মনে করে জননেত্রী শেখ হাসিনা খুবই উদার এবং মমতাময়ী। তিনি অনেক শিল্পীকে কাছে ডাকেন, ভালোবাসেন। তার মানে, তারা মনে করেন নমিনেশন ইজি হয়ে গেছে। সবাই নমিনেশন পেপারকে খুব ইজি করে দেখছে। অবশ্য সবারই অধিকার আছে সেটি কেনার। সেখান থেকে আমার মনে হয়েছে, এদের মধ্যে গিয়ে গা-ভাসিয়ে কিনব না। সে জন্যই আমি নমিনেশন পেপার নিইনি। আমার মনে হয়েছে, এরা সুসময়ের মানুষ। যদি কখনো আল্লাহ না করুক আওয়ামী লীগ বিরোধী দল হয়, দেখবেন এদের অনেককে খুঁজে পাওয়া যাবে না। মিছিল-মিটিংয়ে যারা মার খাওয়া লোক এরাই থাকবে রাস্তার মধ্যে।’

তিনি আরও বলেন, ‘এসব কিছু নিয়ে ব্যস্ত সময় কাটছে। এখন আমার মনে হচ্ছে, নৌকার প্রার্থী হওয়ার চেয়ে জননেত্রী শেখ হাসিনার জন্য কাজ করা বেশি জরুরি। কারণ তিনি ভালো থাকলেই আমরা ভালো থাকব এবং তার হাতেই বাংলাদেশ নিরাপদ।’

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চাই, চেয়ারে দেখতে চাই। যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ঠিক না থাকেন তাহলে আমার শিল্পী আর শিল্পী সমিতি দিয়ে কী হবে। নেত্রী ভালো থাকুক, সুস্থ থাকুক, তিনি নির্বাচিত হয়ে আসুক, তারপর আমাদের নির্বাচন; এখনো দেরি আছে, সেটা সিনিয়রদের নিয়ে ভাবা যাবে।’

আরেক প্রশ্নের জবাবে জায়েদ খান বলেন, ‘রাজনীতি তো করছি আমি। আমি ছাত্রজীবনে রাজনীতি করা ছেলে। আমি আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপকমিটির রানিং মেম্বার। আমি রাজনীতি করেই যাচ্ছি আর রাজনীতি করলে কালকে চেয়ারে বসে যেতে হবে সংসদে, এটা ঠিক নয়।’ তবে বেঁচে থাকলে, সুস্থ থাকলে এক দিন তিনি সংসদ সদস্য হওয়ার জন্য নির্বাচনে অংশগ্রহণ করবেন বলেও জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১০

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১১

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১২

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১৩

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১৪

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৫

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মমতাজের জামিন বহাল

১৭

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১৮

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১৯

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

২০
X