বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ১২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

তারুণ্যকে জাগিয়ে তুলতে আলিশার উদ্যোগ

ট্রান্সফরমেটিভ কথোপকথন ইভেন্ট। ছবি : সংগৃহীত
ট্রান্সফরমেটিভ কথোপকথন ইভেন্ট। ছবি : সংগৃহীত

একটা সময় পর্দায় নিয়মিত দেখা যেত অভিনেত্রী আলিশা প্রধানকে। এখন পরিচয়ের পরিধি আরও বেড়েছে তার। এই অভিনেত্রী তৈরি করেছেন অনলাইনভিত্তিক চ্যানেল হারনেট টিভি। প্রতিষ্ঠা করেছেন হারনেট ফাউন্ডেশন।

এই ফাউন্ডেশনের উদ্যোগে চলছে ট্রান্সফরমেটিভ কথোপকথন ইভেন্ট। যেখানে তরুণরা নানা সমস্যা ও উত্তরণের নানা পথ নিয়ে কথা বলছেন। গত ১৩ ডিসেম্বর হলো বাংলাদেশের ইইউ দূতাবাসের সহযোগিতায় ফরাসি দূতাবাসে ট্রান্সফরমেটিভ কথোপকথন ইভেন্টের চতুর্থ পর্ব। এতে অংশ নেয় দেশের ১০টি বিশ্ববিদ্যালয়ের মেধাবী তরুণরা।

ফরাসি দূতাবাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউল্যাবের ভাইস চ্যান্সেলর ইমরান রহমান। সভাপতিত্ব করেন ফরাসি রাষ্ট্রদূত ম্যারি মাসডুপে। উপস্থিত হয়েছিলেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল দুলাইহানও।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন হারনেট টিভি এবং হারনেট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর আলিশা প্রধান নিজেই।

আলিশা বলেন, ‘একটা দেশের সর্বোচ্চ সম্পদ হলো তারুণরা। তাদের রাইট ট্র্যাকটা দেখাতে হবে। তাদের যদি স্বপ্ন দেখাতে পারি, তারা হতে পার নেক্সট মার্ক জাগারবার্গ, নেক্সট শেখ হাসিনা বা নেক্সট কাজী নজরুল ইসলাম। তাহলে অনেক ইতিবাচক কিছু ঘটবে। এই ভাবনা থেকেই হারনেট ফাউন্ডেশনের এই ধারাবাহিক কাজ।’

এই অভিনেত্রী জানান, ‘টেকশই আগামীর জন্য আজকের কণ্ঠস্বর’ প্রতিপাদ্য নিয়ে তারা কাজ করছেন।

চতুর্থপর্বে উপস্থিত ছিলেন হারনেট গ্রুপের উপদেষ্টা মনির প্রধান, হারনেট টিভি চেয়ারপারসন হোসনা প্রধান; ইউল্যাবের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর জুড ডব্লিউ আর জেনিও, সার্ক চেম্বার অব কমার্সের সভাপতি জসিম উদ্দিন, বাংলাদেশে ইউনিসেফের কান্ট্রি ডিরেক্টর শেলডন ইয়েট, বাংলাদেশে মাইক্রোসফটের ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ ফারুক, জোন্টা ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট দিলরুবা আহমেদ, মেঘনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কিমিওয়া সাদাত, বাংলা ট্রিবিউনের প্রধান সম্পাদক জাফর সোবহান।

ফাউন্ডেশনটি জানায়, সমাপনী পর্বটি নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্রদের অংশগ্রহণে ২৩ ডিসেম্বর সৌদি আরব দূতাবাসে অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১১

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১২

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৩

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৪

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৫

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১৬

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১৭

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

১৮

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

২০
X