খুলনা ব্যুরো
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

কুয়েটে বিধিবহির্ভূত নিয়োগ, তদন্তে ইউজিসি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। ছবি : সংগৃহীত
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। ছবি : সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) বিগত এক বছরে বিধিবহির্ভূত নিয়োগসহ বিভিন্ন মাধ্যমে উত্থাপিত অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

সোমবার (১৪ জুলাই) কমিশনের ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক (পাবলিক বিশ্ববিদ্যালয়) ড. মো. মাহিবুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটির আহ্বায়ক হলেন- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য (প্রশাসন) বিভাগের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. মো. সাইদুর রহমান, সদস্য সচিব কমিশনের উপসচিব (লিগ্যাল) (সিনিয়র জেলা ও দায়রা জজ) প্রশাসন বিভাগ, নুরনাহার বেগম শিউলী, সদস্য, কমিশনের সচিব ড. মো. ফখরুল ইসলাম।

এ ছাড়া কমিশনের পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সহকারী পরিচালক সেহজাদ রিফাত সিয়ামকে তদন্ত কমিটিকে সাচিবিক সহায়তা প্রদানের দায়িত্ব প্রদান করা হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, তদন্তের স্বার্থে গঠিত কমিটি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট যে কোনো নথি ও আনুষঙ্গিক কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করাসহ তার অনুলিপি সংগ্রহ করতে পারবে এবং কমিটি প্রয়োজনে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। গঠিত কমিটিকে বর্ণিত বিষয়ে তদন্তপূর্বক আগামী এক মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রকৌশলী মো. আনিসুর রহমান ভূঁইয়া বলেন, এখন পর্যন্ত তদন্ত কমিটির কোনো অনুলিপি পাইনি। খুব দ্রুতই আমরা উপাচার্য নিয়োগ পেতে যাচ্ছি। সেক্ষেত্রে উপাচার্যের নির্দেশক্রমে তদন্ত কমিটিকে সহায়তা করব। আর উপাচার্যের অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী আমরা তাদের তদন্তের ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের চেষ্টা

১০

অর্থবছর হিসেবে জুন-জুলাইকে পরিবর্তনের দাবি বিরোধীদলের

১১

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার 

১২

হাইকোর্টে জামিনের পর জেলগেটে ফের আটক আ.লীগ নেতা

১৩

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৪

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৫

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

১৬

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

১৭

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

১৮

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

১৯

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

২০
X