কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রথম ১০০ দিনে জনগণের সমস্যা নিরসনের আশ্বাস হামিদুরের

ঢাকা-৭ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হামিদুর রহমান হামিদ। ছবি : কালবেলা
ঢাকা-৭ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হামিদুর রহমান হামিদ। ছবি : কালবেলা

নির্বাচিত হলে প্রথম ১০০ দিনে পুরান ঢাকার বহুদিনের সমস্যা, গ্যাস সংকট, পয়নিষ্কাশন ও জলাবদ্ধতা এবং যানজট নিরসনের চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন ঢাকা-৭ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হামিদুর রহমান হামিদ।

শনিবার (৩১ জানুয়ারি) দিনব্যাপী ধারাবাহিক জনসভা, সমাবেশ ও সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করে তিনি এ মন্তব্য করেন। দিনের শুরুতে তিনি চকবাজার থানার পোস্তা এলাকায় এক জনসভায় অংশ নেন।

জনসভায় তিনি বলেন, ঢাকা-৭ এর মানুষের অধিকার, ন্যায্যতা ও মর্যাদা প্রতিষ্ঠাই আমার রাজনীতির মূল লক্ষ্য। জনগণকে সঙ্গে নিয়েই একটি মানবিক ও সমৃদ্ধ ঢাকা-৭ গড়ে তুলতে চাই। জনসভা শেষে তিনি ৩২নং ওয়ার্ডের জিন্দাবাহার পার্কে আয়োজিত একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

পরবর্তীতে তিনি ৩৬নং ওয়ার্ডের প্রসন্ন পোদ্দার প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত মহিলা দলের সমাবেশে অংশগ্রহণ করেন। সেখানে তিনি বলেন, সমাজ ও রাষ্ট্র গঠনে নারীদের ভূমিকা অনস্বীকার্য। নারীর নিরাপত্তা, সম্মান ও ন্যায্য অধিকার নিশ্চিত করাই আমাদের রাজনৈতিক অঙ্গীকার।

এরপর তিনি ৩৩নং ওয়ার্ডের গোলাম মখদূম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসায় আয়োজিত পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

দিনব্যাপী কর্মসূচির শেষ পর্বে তিনি ২৭নং ওয়ার্ডের বকশিবাজার দরবার শরিফে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে উপস্থিত হন। সারাদিনের এসব কর্মসূচিতে ঢাকা-৭ আসনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক সাড়া লক্ষ করা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

১০

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

১১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

১২

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১৩

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

১৪

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

১৬

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

১৭

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১৮

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১৯

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

২০
X