বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৩, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

সৃজিতের কাছে জামা চাইলেন স্বস্তিকা

ভারতীয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি ও নির্মাতা সৃজিত মুখার্জি। ছবি : সংগৃহীত
ভারতীয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি ও নির্মাতা সৃজিত মুখার্জি। ছবি : সংগৃহীত

একটা সময় ভারতীয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি ও নির্মাতা সৃজিত মুখার্জির ঘনিষ্ঠতার আলাপ ছিল টলিউডপ্রেমীদের মুখে মুখে। তাদের প্রেম ভেঙে যাওয়া নিয়েও শোবিজে চর্চা হয়েছে অনেক। একপর্যায়ে অতীত ভুলে সামনে এগিয়ে যান দুজনেই। টিকে থাকে শুধু তাদের বন্ধুত্ব। প্রাক্তনও বন্ধু হতে পারে, এর প্রমাণ হলেন স্বস্তিকা ও সৃজিত। সম্পর্ক ভাঙার পরও সৃজিতের সিনেমায় অভিনয় করতে দেখা গেছে স্বস্তিকাকে। সম্প্রতি আবারও খবরে এসেছেন এই প্রাক্তন জুটি। ইনস্টাগ্রামে সৃজিতের একটি পোস্টকে ঘিরে শুরু হয়েছে আলোচনাG

বিরসা দাশগুপ্তের সঙ্গে একটি সেলফি পোস্ট করেছেন সৃজিত। সেই ছবিতেই নজর আটকেছে স্বস্তিকার। তারপরই নির্মাতার কাছে বিশেষ এক আবদার করেছেন এই নায়িকা। ছবিতে সৃজিতের পরনের জামা দেখে স্বস্তিকা প্রশ্ন করেছেন, ‘এটা কি আবোলতাবোল জামা? যদি হয়, তাহলে আমারও একটা চাই’।

ছবিতে সৃজিতের পোশাকে সুকুমার রায়ের ‘আবোলতাবোল’ ছড়ার নকশা দেখা যায়। তা দেখেই মন্তব্যের ঘরে এমন কমেন্ট লিখেছেন স্বস্তিকা। শুধু বন্ধুত্বের সম্পর্ক থেকেই এই আবদার করেছেন নায়িকা।

সূত্র : হিন্দুস্তান টাইমস ডটকম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X