কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৫ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে আরও ১৮ জনের মৃত্যু, আক্রান্তে রেকর্ড

এডিস মশার প্রতীকী ছবি। গ্রাফিক্স : কালবেলা
এডিস মশার প্রতীকী ছবি। গ্রাফিক্স : কালবেলা

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে নতুন আরও ৩ হাজার ১২২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন; যা এক দিনে সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্তের রেকর্ড। এর আগে গত ১০ সেপ্টেম্বর এক দিনে সর্বোচ্চ ২ হাজার ৯৯৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

রোববার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩ হাজার ১২২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতে ৮৪৯ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ২ হাজার ২৭৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ২ হাজার ৯৯৭ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে ৯৭৯ জন এবং সারা দেশের (ঢাকায় ব্যতীত) বিভিন্ন হাসপাতাল থেকে ২ হাজার ১৮ জন ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১২ জন ঢাকাতে এবং ৬ জন সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) মারা যান।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৮২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকাতে ৫৬৪ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ২৫৮ জন মারা যান।

চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ৬৭ হাজার ৬৮৪ জন। এর মধ্যে ঢাকাতে ৭৩ হাজার ২৩৩ জন ও সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ৯৪ হাজার ৪৫১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত মোট ১ লাখ ৫৬ হাজার ৪২৪ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ৬৮ হাজার ৬০৩ জন এবং সারা দেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতাল ৮৭ হাজার ৮২২ জন ছাড়পত্র পেয়েছেন।

বর্তমানে সারা দেশে মোট ১০ হাজার ৪৩৭ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকাতে চার হাজার ৬৬ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ছয় হাজার ৩৭১ রোগী হাসপাতালে ভর্তি আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১০

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১১

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১২

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১৩

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৪

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৫

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৬

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৭

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৮

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৯

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

২০
X