কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৩, ১১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ
ডা. রিদওয়ানুর রহমান

ডেঙ্গু রোগী এলেই স্যালাইন পুশের প্রবণতা হিতে বিপরীত ফল দিচ্ছে

অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান। ছবি : সংগৃহীত
অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান। ছবি : সংগৃহীত

ডেঙ্গু এখন কোনো মৌসুমী রোগ নয়। বর্ষা শুরুর আগে ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এ বছর প্রথম ছয় মাসেই আগের বছরের তুলনায় রোগী বেড়েছে ছয়গুণ। সেই সাথে বেড়েছে মৃতের সংখ্যাও।

২০১৯ সালে আক্রান্ত ১ লাখ ১ হাজার ৩৫৪ জনের বিপরীতে ১৭৯ জন মারা গেছেন। অন্যদিকে ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জনের বিপরীতে মৃত্যু হয়েছে ২৮১ জনের। বিশেষজ্ঞরা বলছেন, বিগত বছরগুলোতে মৃত্যুর প্রধান কারণ ফ্লুইড ব্যবস্থাপনায় অদক্ষতা।

ডেঙ্গু ডেথ রিভিউ কমিটির সাবেক সদস্য অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান বলেন, ক্রিটিক্যাল হয়ে যে রোগী হাসপাতালে আসছে, ওই সময় যে ম্যানেজমেন্ট দরকার সেটা সঠিক না হলে মৃত্যুহার বাড়বে। স্যালাইন দেওয়া যে বিষয়টি আছে সেখানে মেডিকেল অফিসারদের ঘাটতি আছে।

তিনি বলেন, রোগী হাসপাতালে এলেই তাকে স্যালাইন পুশ করা হয়। এই প্রবণতা অনেক সময় হিতে বিপরীত প্রতিক্রিয়া তৈরি করছে। এমনকি মাল্টি অর্গান ফেইলুর হয়ে মৃত্যুমুখে পতিত হচ্ছে রোগীরা। সমস্যা সমাধানে বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগে যারা ইমার্জেন্সি মেডিকেল অফিসার আছেন তাদের প্রশিক্ষণ প্রদানের পরামর্শ দেন তিনি।

ক্রিটিক্যাল ক্যায়ার বিশেষজ্ঞরা বলছেন, যেসব ডেঙ্গু রোগী মুখে পর্যাপ্ত ফ্লুইড গ্রহণ করতে পারছে তাদের শিরা পথে অতিরিক্ত স্যালাইন দেওয়ার প্রয়োজন নেই। এতে করে শরীরে অতিরিক্ত পানি জমলে রোগী জটিল অবস্থায় পড়বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেখান থেকে গ্রেপ্তার হলেন বেনজীর

আত্মসমর্পণ করলেন আমির হামজা

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

১০

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১১

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

১২

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

১৩

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

১৪

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

১৬

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

১৭

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৮

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১৯

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

২০
X