কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০২:৩৪ এএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০২:৩৫ এএম
অনলাইন সংস্করণ
বিশ্ব হার্ট দিবস

ইউএস-বাংলা মেডিকেলের সভা ও র‌্যালি

বিশ্ব হার্ট দিবস ২০২৪ পালন করেছে ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : কালবেলা
বিশ্ব হার্ট দিবস ২০২৪ পালন করেছে ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : কালবেলা

নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব হার্ট দিবস ২০২৪ পালন করেছে ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। দিবসটি উপলক্ষে র‌্যালি ছাড়াও আলোচনা সভার আয়োজন করা হয়।

রোববার (২৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের রুপগঞ্জে বরপা কর্নগোপে স্থায়ী ক্যাম্পাসে এসব আয়োজন অনুষ্ঠিত হয়।

আলোচনায় সভায় উপস্থিত ছিলেন হাসপাতালটির হৃদরোগ বিভাগের অধ্যাপক ডা. আবুল হাসনাত মো. জাফর, হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. তাসলিমা আফরোজ, মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. স্বপ্না ভট্টাচার্য, মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আব্দুল আজিজ, গাইনি বিভাগের অধ্যাপক ডা. রওশন আরা খানম, রেডিওলজি ইমেজিং বিভাগের সিনিয়র কনসালটেন্ট কর্নেল ডা. খালেদা পারভীন (অব.), এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আফজাল হোসেন, গ্যাস্ট্রোএন্ট্রোলজি বিভাগের অধ্যাপক ডা. শফিকুল ইসলাম ভূঞা ছাড়াও আবাসিক চিকিৎসক, মেডিকেল অফিসার, ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও ইন্টার্ন ডাক্তাররা।

এছাড়াও অংশ নেন কলেজের ৫ম বর্ষের ছাত্রছাত্রীরা।

দিবসটি উপলক্ষে প্রথমে র‍্যালি বের করা হয়। র‌্যালিটি কলেজ ভবন থেকে শুরু হয়ে হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়। পরে শুরু হয় আলোচনা সভা। অনুষ্ঠানে উপস্থিত হৃদরোগের বিশেষজ্ঞরা হৃদরোগের কারণগুলো ব্যাখ্যা করার পাশাপাশি হৃদ্‌রোগ প্রতিকার ও প্রতিরোধের বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ বিষয়ে সহকারী অধ্যাপক ডা. তাসলিমা আফরোজ বলেন, হৃদ্‌রোগ প্রতিকারে আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন অত্যাবশ্যক। দৈনিক ৩-৪ রকমের সিজনাল সবুজ শাকসবজি ও ফলমূল খেতে হবে।

ডায়াবেটিস থাকলে নিয়ন্ত্রণে রাখা ও মানসিক চাপমুক্ত থেকে পরিমিত ঘুমাতে হবে উল্লেখ করে তিনি বলেন, পাশাপাশি হাঁটাচলা ও শরীর চর্চার মাধ্যমে দৈহিক ওজনকে উচ্চতা অনুযায়ী নিয়ন্ত্রণে রাখতে হবে। সর্বোপরি ধূমপান মুক্ত থাকাই হৃদ্‌রোগ প্রতিরোধের প্রধান উপায়।

এছাড়া দিবসটিতে বিনামূল্যে বিভিন্ন হাসপাতালে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। প্রয়োজনীয় পরীক্ষার ওপর বিশেষ ছাড়ের ব্যবস্থাও করে কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১০

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১১

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১২

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৩

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৪

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৫

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৬

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৭

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৮

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৯

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

২০
X