বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০৭:৫৭ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ক্যানসারের ঝুঁকি বাড়ায় যে ৬টি খাবার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ক্যানসার একটি জটিল রোগ, যার নির্দিষ্ট কোনো প্রতিকার নেই। তবে জীবনযাপনের ধরনে কিছু পরিবর্তন আনলে এর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। বিশেষজ্ঞদের মতে, আমাদের প্রতিদিনের খাদ্যাভ্যাস এই ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। সম্প্রতি হার্ভার্ড-প্রশিক্ষিত গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডা. সৌরভ শেঠি ইনস্টাগ্রামে এমন ৬টি সাধারণ খাবারের কথা জানিয়েছেন, যা নিয়মিত খেলে ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে।

চলুন, জেনে নিই সেই ৬টি খাবার সম্পর্কে—

আল্ট্রা প্রসেসড মাংস

বেকন, সসেজ, হ্যাম কিংবা সালামির মতো মাংসজাত পণ্যগুলো আল্ট্রা প্রসেসড খাবারের আওতায় পড়ে। এগুলো শিল্প পর্যায়ে প্রক্রিয়াজাত হয়, যাতে নানা ধরনের রাসায়নিক ও সংরক্ষণ উপাদান যোগ করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এই ধরনের মাংসকে গ্রুপ-১ কার্সিনোজেন হিসেবে তালিকাভুক্ত করেছে, অর্থাৎ এর মধ্যে ক্যানসার সৃষ্টির প্রমাণ রয়েছে; বিশেষ করে কোলোরেক্টাল ক্যানসার।

চিনিযুক্ত পানীয়

কোল্ড ড্রিংকস, এনার্জি ড্রিংকস কিংবা প্যাকেটজাত মিষ্টি জুস—এই সব পানীয়তে থাকা উচ্চমাত্রার চিনি শরীরে ইনসুলিনের পরিমাণ বাড়িয়ে দেয়। এতে ক্যানসার কোষের বৃদ্ধি উৎসাহিত হতে পারে। সেই সঙ্গে অতিরিক্ত চিনি শরীরে স্থূলতার কারণ হয়ে ওঠে, যা অন্তত ১৩ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়ায়।

তাই বিশেষজ্ঞদের পরামর্শ, পিপাসা মেটাতে চিনিযুক্ত পানীয় নয়, বরং পানি, চিনি ছাড়া চা বা তাজা ফলের রস বেছে নেওয়াই ভালো।

ডিপ ফ্রাইড খাবার

উচ্চ তাপে ভাজা খাবারে অ্যাক্রিলামাইড নামে এক ধরনের রাসায়নিক তৈরি হয়, যা প্রাণীদের ওপর গবেষণায় ক্যানসারের জন্য দায়ী হিসেবে ধরা পড়েছে। মানুষের ক্ষেত্রেও এটি ঝুঁকিপূর্ণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কাজেই ফ্রেঞ্চ ফ্রাই, চিপস, ফাস্ট ফুড জাতীয় খাবার নিয়মিত খেলে শরীরে দীর্ঘস্থায়ী প্রদাহ দেখা দিতে পারে, যা ক্যানসারের সম্ভাবনা বাড়ায়।

ঝলসানো মাংস

বারবিকিউ বা গ্রিল করা মাংসের স্বাদে টান থাকলেও এর মধ্যে হেটেরোসাইক্লিক অ্যামিনস (HCAs) এবং পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন (PAHs) তৈরি হয়, যা ডিএনএর ক্ষতি করে ক্যান্সারের পথ তৈরি করতে পারে। ডা. শেঠির পরামর্শ, এই ধরনের রান্না কমানো, কম তাপমাত্রায় রান্না করা কিংবা ম্যারিনেট করে গ্রিল করাই স্বাস্থ্যকর বিকল্প।

অ্যালকোহল

অ্যালকোহল গ্রহণ শরীরে অ্যাসিটালডিহাইড তৈরি করে, যা একটি বিষাক্ত যৌগ। এটি কোষের ডিএনএ ক্ষতিগ্রস্ত করে ক্যানসার হওয়ার সম্ভাবনা বাড়ায়। স্তন, লিভার, কোলন এবং গলা ক্যানসারের সঙ্গে অ্যালকোহলের সরাসরি সম্পর্ক রয়েছে বলে গবেষণায় উঠে এসেছে। এমনকি নিয়মিত অল্প পরিমাণে অ্যালকোহল খেলেও ঝুঁকি থেকে যায়। বিশেষজ্ঞরা তাই অ্যালকোহল একেবারেই পরিহারের পরামর্শ দেন।

আল্ট্রা প্রসেসড ফুড

প্যাকেটজাত স্ন্যাকস, ইনস্ট্যান্ট খাবার, মিষ্টিযুক্ত সিরিয়াল কিংবা বিভিন্ন প্রক্রিয়াজাত বেকড আইটেম—এসব আল্ট্রা প্রসেসড ফুড শরীরে অতিরিক্ত চিনি, ট্রান্স ফ্যাট এবং কৃত্রিম উপাদান ঢুকিয়ে দেয়। এর ফলে ওজন বাড়ে, প্রদাহ তৈরি হয় প্রদাহ। পাশাপাশি ক্যানসারেরও ঝুঁকি বাড়ে। গবেষণা বলছে, নিয়মিত এই ধরনের খাবার খেলে স্তন ও কোলোরেক্টাল ক্যানসারের সম্ভাবনা বেড়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X