কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৬:৩০ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

আপনার মোবাইল দিয়েই করুন টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আগামী ১২ অক্টোবর থেকে দেশের সব শিশু-কিশোরদের জন্য টাইফয়েড টিকা কর্মসূচি শুরু করছে সরকার। এই কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশু বিনামূল্যে টিকা পাবে।

কর্মসূচিটি উপলক্ষে শিশু-কিশোরদের মাঝে টাইফয়েড টিকা শতভাগ নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’-এর জাতীয় অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

মন্ত্রণালয় জানিয়েছে, এই টিকা শিশুকে টাইফয়েড থেকে ৩-৭ বছর পর্যন্ত সুরক্ষা দেবে।

এদিকে নতুন খবর হচ্ছে, অভিভাবকরা এখন ঘরে বসে হাতে থাকা স্মার্টফোন দিয়েই শিশু-কিশোরদের টাইফয়েডের টিকার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশনের পর ভ্যাকসিন কার্ড ডাউনলোড করতে হবে। টিকা গ্রহণের সময় এই কার্ড প্রদর্শন করতে হবে।

চলুন তাহলে জেনে নিই, ঠিক কীভাবে মোবাইল দিয়েই টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন করবেন।

প্রথম ধাপ

প্রথমে ওয়েবসাইটে প্রবেশ : প্রথমে নিবন্ধনের জন্য ভিজিট করুন এই https://vaxepi.gov.bd/registration/tcv ওয়েবসাইট।

শিশুর জন্মতারিখ : দিন, মাস ও বছরের ঘর পূরণ করে নিন।

জন্ম নিবন্ধন সনদের নম্বর : শিশুর জন্ম নিবন্ধন সনদে থাকা ১৭ অংকের নম্বর ইংরেজি লিখুন।

লিঙ্গ নির্বাচন : নারী বা পুরুষ ঘরটি পূরণ করে নিন।

ক্যাপচা কোড পূরণ : প্রদর্শিত ক্যাপচা কোড লিখে তথ্য যাচাই করুন।

পরবর্তী ধাপ : পরের পেজে শিশু-কিশোরের মা-বাবার ফোন নম্বর, ই-মেইল (যদি থাকে), পাসপোর্ট নম্বর (ঐচ্ছিক) ও বর্তমান ঠিকানা লিখুন। এসব তথ্য সঠিকভাবে লেখা হলে ‘সাবমিট’ চাপুন।

ওটিপি যাচাই : এখন আপনার প্রদান করা ফোন নম্বরে আসা ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) দিয়ে নিবন্ধনের প্রাথমিক প্রক্রিয়া শেষ করুন।

দ্বিতীয় ধাপ

টিকা নির্বাচন : এবার টাইফয়েড টিকা বেছে নিন। তারপর দেখা যাবে- স্কুলে অধ্যয়নরত (নবম শ্রেণি পর্যন্ত) বা স্কুল বহির্ভূত শিশু (৯ মাস থেকে ১৫ বছরের কম)। উপযুক্ত অপশন নির্বাচন করুন।

ভ্যাকসিন কার্ড ডাউনলোড : নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হলে কার্ডটি ডাউনলোডের পর প্রিন্ট করে সংরক্ষণে রাখুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

রামিসা হত্যা মামলার রায় আজ

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

১০

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১১

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১২

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

১৩

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১৫

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১৬

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৭

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৮

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৯

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

২০
X