কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০১:৩৫ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৩:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

আপনিও কি সবুজ আলু খান? ভয়াবহ যে ক্ষতির কথা জানালেন পুষ্টিবিদ

আপনিও কি সবুজ আলু খান? ভয়াবহ যে ক্ষতির কথা জানালেন পুষ্টিবিদ

রান্নাঘরের সবচেয়ে প্রয়োজনীয় উপাদানগুলোর একটি আলু। ভাজা, ভর্তা, তরকারি—সব জায়গাতেই এর ব্যবহার। কিন্তু বাজার থেকে আনা আলু যদি হয় কিছুটা সবুজে, তাহলে সাবধান! অনেকেই না জেনে এমন আলু রান্না করে ফেলেন, আবার কেউ কেউ ভেবে নেন যে, সবুজ মানেই কাঁচা বা নতুন আলু। কিন্তু বাস্তবতা হলো, সবুজ আলু শরীরের জন্য ক্ষতিকর, এমনকি বিষাক্তও হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, আলু সবুজ হয়ে যায় তখনই, যখন এতে ‘সোলানাইন’ (Solanine) নামের এক ধরনের প্রাকৃতিক বিষাক্ত যৌগের মাত্রা বেড়ে যায়। ভারতীয় পুষ্টিবিদ কবিতা দেবগন জানিয়েছেন, এই যৌগ শরীরে প্রবেশ করলে নানা জটিলতা তৈরি করতে পারে। যেমন বমি বমি ভাব, মাথা ঘোরা, পেটব্যথা, ডায়রিয়া ইত্যাদি।

তার দাবি, নিয়মিত বা বেশি পরিমাণে সবুজ আলু খেলে শরীরে সোলানাইনের পরিমাণ বেড়ে যায়, যা দীর্ঘমেয়াদে ক্যানসারের ঝুঁকিও বাড়াতে পারে।

তিনি বলেন, যদি দুর্ঘটনাক্রমে সবুজ আলু কিনে ফেলেন, তাহলে আলুর সবুজ অংশ কেটে ফেলে দিন। আলু একেবারে সবুজ হয়ে গেলে তা ফেলে দেওয়া ছাড়া উপায় নেই।

তিনি আরও বলেন, তবে নির্ভেজাল ও তাজা আলু শরীরের জন্য বেশ উপকারী। এতে থাকে পটাশিয়াম, ভিটামিন সি, বি৬, কে, ফাইবার, নিয়াসিন, থায়ামিন ও রাইবোফ্লাভিনের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান, যা হৃদ্‌যন্ত্রের সুরক্ষা, হজমে সহায়তা এবং ওজন বৃদ্ধি—সবকিছুতেই ইতিবাচক ভূমিকা রাখে। তাই পরেরবার আলু কিনতে গেলে একটু চোখ খোলা রাখুন। কারণ, সুস্থ জীবনের শুরু হয় রান্নাঘর থেকেই।

সূত্র : হিন্দুস্তান টাইমস

কালবেলা/এমএইচ/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X