কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ভেরিফিকেশনে আটকা সহকারী জজ নিয়োগ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

চলতি বছরের ২৪ জানুয়ারি ১৫তম বাংলাদেশ জুডিশিয়াল সাভির্সের প্রকাশিত ফলাফলে ১০৩ জন প্রার্থীকে সহকারী জজ পদে সাময়িকভাবে সুপারিশ করা হয়। চূড়ান্ত ফলপ্রকাশের ৭ মাস অতিবাহিত হলেও এখনো তাদের নিয়োগের গেজেট প্রকাশিত করা হয়নি। গেজেট প্রকাশ না হওয়ায় সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা চাকরিতে যোগদান করতে পারছেন না।

সূত্র জানায়, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন গত বছরের ১২ মে সহকারী জজ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। তিন ধাপের পরীক্ষা শেযে এ বছরের ১৯ জানুয়ারি মৌখিক পরীক্ষা শেষ হয়। চূড়ান্ত ফল প্রকাশ করে ২৪ জানুয়ারি। ভেরিফিকেশন প্রক্রিয়া দীর্ঘ সময়ে ও শেষ না হওয়ায় চাকরিতে যোগদান প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় ১৬ মাস এবং চূড়ান্ত ফলপ্রকাশের ৭ মাস অথচ এখনো গেজেট প্রকাশ করা হয় নাই। পুলিশি যাচাই প্রতিবেদনও অন্যান্য প্রক্রিয়ায় সময় বেশি লাগার কারণে নিয়োগ গেজেট প্রকাশ করা যাচ্ছে না বলে বি জে এম সি মারফত জানা যায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি মাসের ৪ তারিখে ৯৭ জনের ভেরিফিকেশন রিপোর্ট আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কিন্তু বাকি ৬ জনের ভেরিফিকেশন রিপোর্ট না আসায় পরবর্তী পদক্ষেপ নেওয়া যাচ্ছে না।

আইন মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানায়, বর্তমানে দেশের নিম্ন আদালতে প্রায় ৪০ লক্ষ মামলা বিচারাধীন রয়েছে। এ জন্য মামলা জট নিরসনে নতুন বিচারক নিয়োগ প্রক্রিয়া দ্রুততম সময়ে শেষ করার চেষ্টা চলছে। তবে বাকি ৬ জনের রিপোর্টের জন্য আরও সময় বেশি লাগবে।

সূত্র জানায়, ১০৩ জনের রিপোর্ট পাওয়ার পর সুপ্রিমকোর্টের পরামর্শ নিয়ে সুপারিশপ্রাপ্ত সহকারী জজদের গেজেট প্রকাশের মাধ্যমে নিয়োগ ও পদায়ন করা হবে। এ ব্যপারে মন্ত্রণালয় দ্রুত গেজেট প্রকাশ করার লক্ষে কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াইট হাউসে হামলার ষড়যন্ত্র, এফবিআইয়ের জালে আরও দুজন

কাউকে গ্রেপ্তারের আগে সঠিকভাবে পরিচয় নিশ্চিত করুন : মেয়র শাহাদাত

সিএনএনের বিশ্লেষণ / তেলের দাম কি এখন চীনের ওপর নির্ভর করবে?

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে চট্টগ্রামে কড়া সতর্কতা

শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে না পারার কারণ জানালেন মন্ত্রী

বেলারুশকে রক্ষায় সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত রাশিয়া

বিশ্বকাপের নকআউটে উঠেছে যেসব দল, বিদায় নিশ্চিত যাদের

বান্দরবানে ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই: জেলা প্রশাসন

দেশের ১৩ জেলায় রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

১০

অধ্যক্ষ ইউনুছ আহমাদ / দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি সক্রিয়

১১

অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

১২

পাকিস্তান সফরে ইরানের শীর্ষ নেতারা

১৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

১৪

আমাদের যুক্তরাষ্ট্রের ওপর থেকে নির্ভরতা কমাতে হবে: নেতানিয়াহু

১৫

পানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান স্পিকারের

১৬

১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

১৭

‘সোমেশ্বরী’ সিনেমা দিয়ে নির্মাণে নাম লেখালেন নওশাবা

১৮

ডেঙ্গু মোকাবিলায় টাস্কফোর্স গঠন, নেতৃত্বে প্রতিমন্ত্রী শাহে আলম

১৯

কওমিপড়ুয়া আলেমদের জন্য বড় সুখবর

২০
X