কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ০৮:২৪ এএম
অনলাইন সংস্করণ

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

সময় প্রবহমান। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। কালের ধারায় এসব ঘটনা একসময় অতীত ঘটনা বা ইতিহাসে পরিণত হয়। প্রজন্ম থেকে প্রজন্ম এই সব ইতিহাস চিন্তাচেতনা ও প্রেরণার উৎস হিসেবে কাজ করে।

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না।

আজ মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা।

ঘটনাবলি: ১৮১৭ - মিসিসিপি ২০ তম অঙ্গরাজ্য হিসেবে আমেরিকার যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হয়। ১৮৬৮ - বিশ্বের প্রথম ট্রাফিক বাতি বসানো হয় লন্ডনের প্যালেস অব ওয়েস্টমিনিস্টারের সামনে। লাল ও সবুজ গ্যাস বাতি ছিল সেগুলো। ১৮৮৪ - মার্ক টোয়েনের বর্ণবাদ বিরোধী উপন্যাস ‘এ্যাডভেঞ্চার অব হাকলবেরী ফিন’ প্রথম প্রকাশিত হয়। ১৮৯৮ - স্পেনের কবল থেকে কিউবা স্বাধীনতা লাভ করে। ১৯০১ - আলফ্রেড নোবেলের অন্তিম ইচ্ছা অনুযায়ী নোবেল পুরস্কার প্রদান শুরু হয়। ১৯০২ - তাসমানিয়ায় (অস্ট্রেলিয়া) নারীরা ভোটাধিকার পায়। ১৯০৩ - ব্রিগেডিয়ার থাংনার নেতৃত্বে ইংগো-ভারতীয় যুক্ত বাহিনীর দু হাজারেরও বেশী সৈন্য জারিলা অতিক্রম করে তিববতের বিরুদ্ধে আগ্রাসী দ্বিতীয় যুদ্ধ বাঁধায় । ১৯০৬ - আমেরিকার প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট প্রথম আমেরিকান হিসেবে নোবেল পুরুস্কার পান। ১৯৪৮ - জাতিসংঘের সাধারণ পরিষদ বিশ্ব মানবাধিকার ঘোষণা দেয় এবং মানুষের ব্যক্তিগত ও সামাজিক অধিকারের বিষয়টি অনুমোদন করে। এই দিন থেকেই বিশ্ব মানবাধিকার দিবস পালন করা শুরু হয় । ১৯৬৩ - জাঞ্জিবার স্বাধীনতা লাভ করে। ১৯৭১ - ভোলা, মাদারীপুর ও নড়াইল জেলা পাক হানাদার মুক্ত হয়। ১৯৭১ - সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন নিখোঁজ হন। ১৯৮৮ - আর্মেনিয়ায় এক ভয়াবহ ভূমিকম্পে ৪৫ হাজারেরও বেশি মানুষ মারা যায়, ৫ লাখ লোক গৃহহীন হয়। ১৯৮৯ - চেকোশ্লাকিভিয়ায় ৪১ বছর পর অকমিউনিস্ট সরকার ক্ষমতায় আসে। ২০০১ - সুইডেন ও নরওয়ের রাজধানীতে আলাদা আলাদাভাবে ২০০১ সালের নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২০০৭ - ক্রিস্টিনা ফর্নান্দেজ আর্জেন্টিনার প্রথম নির্বাচিত মহিলা প্রেসিডেন্ট হন।১৯৮২ - ১১৯ টি দেশের সমুদ্র আইন সংক্রান্ত জাতিসংষ কনভেনশনে স্বাক্ষরিত হয়।

জন্ম: ১৮০৪ - কার্ল গুস্তাফ ইয়াকপ ইয়াকবি, তিনি ছিলেন বিখ্যাত জার্মান গণিতবিদ। ১৮১৫ - অ্যাডা লাভলেস, তিনি ছিলেন কম্পিউটার প্রোগ্রামিং ধারণার একজন প্রবর্তক। ১৮২১ - নিকোলাই নেক্রাসভ, তিনি ছিলেন রাশিয়ান কবি ও সমালোচক। ১৮৩০ - মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত কবি মিসেস এমিলি ডিকেনসন। ১৮৭০ - স্যার যদুনাথ সরকার, তিনি ছিলেন স্বনামধন্য বাঙালি ইতিহাসবিদ। ১৮৭৮ - খিলাফত আন্দোলনের অন্যতম সংগঠক মাওলানা মহম্মদ আলী। ১৮৮৮ - প্রফুল্ল চাকী, তিনি ছিলেন ভারত উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা। ১৮৯১ - নেলি শ্যাস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান সুইডিশ কবি ও নাট্যকার। ১৯২৫ - সংগীত পরিচালক সমর দাস। ১৯২৯ - সমর দাস, তিনি ছিলেন একজন বিখ্যাত বাংলাদেশী সুরকার ও সঙ্গীত পরিচালক। ১৯৩৪ - হাওয়ার্ড মার্টিন টেমিন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জেনেটিসিস্ট ও অধ্যাপক। ১৯৪১ - কয়ু সাকামটো, জাপানি শিল্পী, গীতিকার ও অভিনেতা। ১৯৪৮ - পিএলএফ-এর (ফিলিস্তিন লিবারেশন ফ্রন্ট) প্রতিষ্ঠাতা মোহাম্দ জাইদান (আবু আব্বাস)। ১৯৬০ - কেনেথ ব্রানাঘ, তিনি উত্তর আইরিশ বংশোদ্ভূত ইংরেজ অভিনেতা পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার। ১৯৭৫ - জসিপ স্ককো, তিনি অস্ট্রেলিয়ান ফুটবল। ১৯৮৫ - চার্লি অ্যাডাম, তিনি স্কটিশ ফুটবল। ১৯৮৮ - নেভেন সুবটিক, তিনি সার্বিয়ার ফুটবল।

মৃত্যু: ১১৯৮ - ইবনে রুশদ, তিনি ছিলেন আরব-আন্দালুসীয় দার্শনিক ছিলেন। ১৮৯৬ - আলফ্রেড বের্নহার্ড নোবেল, তিনি ছিলেন নোবেল পুরস্কার প্রতিষ্ঠিত সুইডিশ রসায়নবিদ, প্রযুক্তিবিদ ও ডিনামাইট আবিষ্কার করেন। ১৯২৬ - নিকোলা পাসিক, তিনি ছিলেন সার্বীয় রাজনীতিবিদ ও ৪৬ তম প্রধানমন্ত্রী। ১৯৩৬ - লুইগি পিরান্ডেলো, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইতালিয়ান লেখক ও নাট্যকার। ১৯৫৩ - আবদুল্লাহ ইউসুফ আলী, তিনি ছিলেন ভারতীয় বংশোদ্ভূত ইংরেজ পণ্ডিত ও অনুবাদক। আল কুরআনের ইংরেজী অনুবাদক হিসেবে সমগ্র বিশ্বে খ্যাতি লাভকারী একজন মুসলিম ব্যাক্তিত্ব ছিলেন। ১৯৬৮ - চীনের বিখ্যাত নাট্যকার থিয়ান হান মারা যান। ১৯৭১ - বীরশ্রেষ্ঠ মো. রুহুল আমিন শহীদ হন। ১৯৮২ - ইরানের বিশিষ্ট লেখক ও অনুবাদক ডক্টর আলী আসগর সুরূশ ৭৪ বছর বয়সে মারা যান। ১৯৯৫ - স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম কণ্ঠদাতা আবুল কাসেম সন্দ্বীপের মৃত্যু। ১৯৯৮ - চীনের বিখ্যাত পারমাণবিক পদার্থবিদ ওয়াং কানছাং পেইচিংয়ে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। ১৯৯৯ - রিক ডানকো, তিনি ছিলেন কানাডীয় গায়ক, গীতিকার, খাদ প্লেয়ার ও প্রযোজক। ২০০৪ - গ্যারি ওয়েব্ব, তিনি ছিলেন আমেরিকান সাংবাদিক ও লেখক। ২০১০ - জন বেনেট ফেন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ ও অধ্যাপক। ২০১২ - ইয়াজউদ্দিন আহম্মেদ, তিনি ছিলেন বাংলাদেশের ১৩ তম রাষ্ট্রপতি।

দিবস : বিশ্ব মানবাধিকার দিবস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১০

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১১

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৩

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৪

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৫

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৬

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৭

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৮

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৯

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

২০
X