কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৪, ১২:৩৫ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৪, ০১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

মোবাইল ইন্টারনেট সাময়িকভাবে বন্ধ করা হয়েছে : পলক

জুনাইদ আহমেদ পলক। পুরোনো ছবি
জুনাইদ আহমেদ পলক। পুরোনো ছবি

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতির জন্য সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বার্থান্বেষী মহলের নানা গুজব আর অস্থিতিশীল পরিস্থিতির জন্য সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে। এর জন্য পূর্বে কোনো ঘোষণা দেয়া হয়নি, পরিস্থিতি বুঝে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, পরিস্থিতি স্বাভাবিক হবার পর দ্রুত সংযোগ দেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, ‘ফেসবুক, গুগল, ইউটিউব, টিকটকের সঙ্গে সরকারের যোগাযোগ হয়েছে। কিন্তু বিতর্কিত কনটেন্ট অপসারণ নিয়ে তাদের প্রাইভেসি পলিসি সন্তোষজনক না। এরপর তাদের কারণে যদি একটি প্রাণহানি ঘটে তাহলে এসব কোম্পানিকে ছাড় দেওয়া হবে না। তাদেরকে বাংলাদেশে ডেটা সেন্টার স্থাপন করে বাংলাদেশের আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে।’

উল্লেখ্য, বুধবার (১৭ জুলাই) থেকেই ফোরজি কাভারেজ সীমিত করায় রাজধানীসহ সারা দেশে মোবাইল ইন্টারনেটের গতি কমে যায়।

অনেক ব্যবহারকারী অভিযোগ করেন তারা মুঠোফোনে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না। প্রবেশ করতে পারছেন না ফেসবুক, মেসেঞ্জার ও বিভিন্ন ওয়েবসাইটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১০

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১১

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১২

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৩

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৪

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৫

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৭

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৮

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৯

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

২০
X